স্ট্রিম প্রতিবেদক

জুলাই সনদ স্বাক্ষরের পর রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জাতীয় সমন্বয় সভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, ‘অনেকগুলো দলই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। কিন্তু সনদ স্বাক্ষরের পর রাজনৈতিক দলগুলো এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এদের মধ্যে এক অংশ চায়, সনদে স্বাক্ষরের পরও সেই স্বাক্ষর মুছে দিতে। আরেক অংশ চায়, সনদে স্বাক্ষর থাকুক কিন্তু সেটা শুধু একটা কাগুজে দলিল হয়েই থাকুক।’
সনদে এনসিপির চাওয়া নিয়ে আখতার হোসেন বলেন, ‘দুই অংশের কারও চাওয়ার সাথে এনসিপির মিল নেই। এনসিপি চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক। এটা বাস্তবায়নের একমাত্র পথই হচ্ছে আইনি ভিত্তি দেওয়া।’
জুলাই ঘোষণাপত্রের বিষয় টেনে আখতার হোসেন বলেন, ‘সরকারকে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়েছিলাম কিন্তু সরকার ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বয়ান নিয়ে এসেছে। ঘোষণাপত্রে এদেশের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। জুলাই সনদেও এই জাতি প্রতারিত হোক সেটা আমরা চাই না।’
এদিকে আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটি রাজনৈতিক দল এখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে।’
সালাহউদ্দিন কোনো দলের নাম উল্লেখ না করে বলেন, ওই দলটির কিছু দাবি-দাওয়া আছে।
সালাহউদ্দিনের এই মন্তব্য টেনে আখতার হোসেন বলেন, ‘যারা বলছে একটি দল সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে, তাদের বলতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে এনসিপি কোনোভাবেই স্বাক্ষর করবে না। সনদের সবকিছু জনগণের সামনে পরিষ্কার করতে হবে। প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ দিবে সেটাও স্পষ্ট করতে হবে আমাদেরকে। তাহলেই কেবল আমরা (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করব।’
বাগছাস আয়োজিত এই সমন্বয় সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নাম পরিবর্তন করে 'জাতীয় ছাত্রশক্তি' করা হয়। সন্ধ্যা সাতটার দিকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ এই নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৮ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে