স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নাম পরিবর্তন হয়ে ‘জাতীয় ছাত্রশক্তি’ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় সমন্বয় সভায় এই নাম পরিবর্তনের ঘোষণা আসে।
সন্ধ্যা সাতটার দিকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ এই নাম ঘোষণা করেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।
এর আগে গত ২০ অক্টোবর আয়োজক কমিটির সদস্যসচিব মহির আলম স্ট্রিমকে বলেন, নাম পরিবর্তন হবে, নেতৃত্বেও পরিবর্তন আসবে। ঠিক কোন নামটি হবে, তা এখনো চূড়ান্তভাবে বলা যাচ্ছে না; ‘জাতীয় ছাত্রশক্তি’ কিংবা ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’—দুটোই আলোচনায় আছে।
এ দিকে আজকেই নেতৃত্ব আসছে না বলে জানিয়েছে বাগছাসের এক নেতা। নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেন, ‘অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে আজকে কমিটি হচ্ছে না। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন কমিটি আসবে। নতুন কমিটিতে আপাতত শীর্ষ তিন পদ ঘোষণা করা হবে।’

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬