স্ট্রিম প্রতিবেদক

পশ্চিমবঙ্গের নির্বাচনের পর মুসলমান এবং বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে। এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। এ জন্য আরও বেশি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘পশ্চিমবঙ্গে সম্প্রতি নির্বাচন হয়েছে। তাদের নিয়ে আমরা কিছু বলতে চাই না। নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা দেখেছি, নির্বাচনের আগে কয়েক লাখ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। তাদের অধিকাংশই মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের পরে সেখানে মুসলমান এবং বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে। এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। এ জন্য আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান—সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখিয়ে দিতে চাই, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ।’
এনসিপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপির যে বসন্ত চলমান, সে বসন্তের ফুল হয়ে আপনারা ফুটেছেন। আমরা বিশ্বাস করি এ বসন্তের সুবাতাস ছড়িয়ে যাবে বাংলার প্রতিটি আনাচে কানাচে।’
দেশের বিদ্যমান সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে নতুন করে সংকট তৈরি হয়েছে। সংসদে রাখঢাক ছাড়া বলা হলো, তারা নির্বাচনের জন্য সংস্কার মেনে নিয়েছিল। আমরা বারবার বলেছি, সংস্কার এবং বিচার এনসিপিকে আদায় করে নিতে হবে। সংসদ এবং রাজপথের লড়াইয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বোনদের জন্য রাজনীতিতে নিরাপদ পরিবেশ তৈরি হবে।’
অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন, যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমাসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬