স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করছে বিএনপি। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে অনেক প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাই করতে মনোনয়ন বোর্ড আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও জানান, মনোনয়ন বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যরাও এ প্রক্রিয়ায় উপস্থিত থাকবেন। শুক্রবার ও শনিবার (১৮ এপ্রিল) প্রতিদিন বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। শনিবার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের।
বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়নের জন্য মোট ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬