স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশন ‘সুন্দর সুন্দর কথা’ বললেও মাঠে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন নেই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা অনেক। সরকার বারবার সুন্দর কথা বলছে, কিন্তু আমরা কার্যকরী পদক্ষেপ সেভাবে লক্ষ করছি না।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনের ব্যর্থতায় পরিস্থিতি একতরফা হলে রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াত তার দায়িত্ব পালন করতে বাধ্য হবে।
আজাদ অভিযোগ করেন, তফসিল অনুযায়ী প্রচারণা শুরুর কথা ২২ জানুয়ারি। অথচ বিশেষ একটি দলের প্রার্থীরা এখনই অবাধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে অন্যদের ওপর ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা স্বপ্রণোদিত হয়ে হয়রানি করছেন। জমা দেওয়া অভিযোগের স্তূপ জমলেও কোনো ‘অ্যাকশন’ নেওয়া হচ্ছে না।
বিএনপির দিকে ইঙ্গিত করে জামায়াত নেতা বলেন, ‘ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের নামে ডামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। বলা হচ্ছে, ভোট দিলে এসব সুবিধা পাওয়া যাবে। এটি ভোটারদের সঙ্গে প্রতারণা।’ কমিশনকে এটি বন্ধ করার দাবি জানান তিনি।
মনোনয়ন যাচাই-বাছাইয়ে দ্বৈত নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে একেক রিটার্নিং কর্মকর্তা একেক রকম সিদ্ধান্ত দিচ্ছেন। এছাড়া বড় দলের প্রধানদের রাষ্ট্রীয় প্রটোকল ও নিরাপত্তায় সমতা আনার দাবি জানান তিনি।
পোস্টাল ব্যালটে কারসাজির অভিযোগ উড়িয়ে দিয়ে আজাদ বলেন, বাহরাইনে রাজনৈতিক দলের শাখা খোলার আইন নেই। তাই বিএনপির ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি ইসি ও সরকারকে কাজের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬