স্ট্রিম প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তাঁর গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।
আজ মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে অভিযোগটি দাখিল করেন সালাহউদ্দিন আহমেদ। অভিযোগ গ্রহণ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, এ কে এম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিবির সাবেক ডিসি ও পরবর্তী সময়ে র্যাবের শীর্ষ কর্মকর্তা জিয়াউল আহসান এবং অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। অভিযোগে আরও অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘এই ট্রাইব্যুনালে বিচারের প্রক্রিয়ায় আমাদের দলের পূর্ণ সমর্থন রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।’ তিনি ট্রাইব্যুনালের জন্য লজিস্টিক সহায়তা বৃদ্ধি করার আহ্বান জানান এবং যাঁরা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদেরকেও অভিযোগ করার আহ্বান জানান। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার বদরুদ্দোজা বাবুসহ অন্য আইনজীবীরা।
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা এলাকা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। দীর্ঘ ৬২ দিন পর একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলং শহরে তাঁকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। ভারত সরকার তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করে। আদালতের রায়ে ২০১৮ সালে তিনি খালাস পান, কিন্তু আপিলের প্রক্রিয়ায় তিনি ভারতে আটকে থাকেন। অবশেষে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পাওয়ার পর দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়।
২০২৫ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। তারপর ১১ আগস্ট দেশে ফিরে আসেন সালাহউদ্দিন আহমেদ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬