স্ট্রিম প্রতিবেদক

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে যমুনা অভিমুখে সংগঠনের মিছিল আটকে দিলে এ সংঘর্ষ হয়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আবদুল্লাহ আল জাবের ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি ইনকিলাব মঞ্চের।
হামলার প্রতিবাদে আন্দোলনকারীরা প্রথমে শাহবাগ মোড়, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সমাবেশ করেন। সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা।
রাজু ভাস্কর্যের সমাবেশে তাহরিম জান্নাত সুরভি জানান, যমুনার সামনে সারারাত না ঘুমিয়ে, না খেয়ে তারা অবস্থান করছিলেন। কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চাইলে উল্টো টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ ও গুলি চালানো হয়।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চার কোটি রাজাকার এবার কলম ছেড়ে অস্ত্র ধরবে। ইউনূস সরকারকে হামলার জবাব দিতে হবে। দেশে কোনো নির্বাচন হচ্ছে না। প্রধান উপদেষ্টার বাসভবনে সিলেকশন হচ্ছে।’

সুরভি বলেন, ‘হামলা হয়েছে। ইনকিলাব মঞ্চ আজ রক্তাক্ত। আমাদের ভাইদের অনুপস্থিতিতে বাংলার প্রতিটি মানুষ এখন ইনকিলাব মঞ্চ। আমরা হামলা মেনে নেব না, ঘরেও বসে থাকব না।’
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘আমরা রাজু থেকে মিছিল নিয়ে শাহবাগে যাব এবং সেখানে অবস্থান করব।’
গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি, শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্তের জন্য শুক্রবারের মধ্যে চিঠি পাঠাতে হবে। এই কর্মসূচিতে ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ডাকসুর নেতা ফাতিমা তাসনিম জুমা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টা ৫০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে। বেলা ৫টা পর্যন্ত বাংলামোটর এলাকায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬