স্ট্রিম প্রতিবেদক

বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে বিএনপির ইশতেহার ঘোষণাকালে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেছেন, ‘আমরা এত পরিকল্পনা করছি—এসব কিছুই করা সম্ভব হবে না, যদি না আমরা তিনটি বিষয়ে সর্বোচ্চ অবস্থান না নিই। যারাই সরকার গঠন করুক দুর্নীতি, আইনের শাসন ও জবাবদিহিতার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে আমাদের কোনো পরিকল্পনাই সফল হবে না। আমার দলের পক্ষ থেকে এতটুকু বলতে চাই, আগামী নির্বাচনে জয়ী হলে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই তিনটি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা।’
এ সময় তারেক রহমান বলেন, ‘যেকোনো মূল্যে সুশাসন নিশ্চিত করতে হবে। একটি সরকার যদি সুশাসন নিশ্চিত করতে না পারে, তবে জনগণের কোনো লাভ হবে না। আমরা দুর্নীতির বিস্তার রোধ করতে চাই।’
তারেক রহমান বলেন, ‘২০০১ সালে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। এই দায়ভারটা আমরা আগের সরকারের কাছ থেকে পেয়েছিলাম। খালেদা জিয়ার শাসন শুরু হলে তা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়, তখন বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন তকমা থেকে বেরিয়ে আসে। আমরা ন্যায়পাল নিয়োগ করে সুশাসন নিশ্চিত করতে চাই।’
মেধাভিত্তিক নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘একটি রাজনৈতিক দল হিসেবে আমরা যদি যোগ্য লোককে যোগ্য জায়গায় না বসাতে পারি, তাহলে ক্ষতিগ্রস্ত হবে সেই দল।’
এ সময় তিনি যুক্তরাজ্যের উদাহরণ টেনে বলেন, ‘স্থানীয় সরকারকে স্বাধীন করে দিলে দেশের অনেক সমস্যা স্থানীয়ভাবেই সমাধান হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। আমরা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে চাই।’

প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার ভিন্ন বাস্তবতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে দলটির সামনে চ্যালেঞ্জের ধরনও বদলেছে।
১২ ঘণ্টা আগে
উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষে সরকার নিযুক্ত প্রশাসকরা পদত্যাগ করলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
১৫ ঘণ্টা আগে-89febe-256x144.webp)
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত ও এনসিপি মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। তাদের ঘোষণা করা লংমার্চ এই চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
১৬ ঘণ্টা আগে
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের সমাধিসৌধে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপির ৪৮তম প্র
২১ ঘণ্টা আগে-89febe-256x144.webp)