স্ট্রিম প্রতিবেদক

শিশুমৃত্যুর ক্রমবর্ধমান হার, টিকাদান ব্যবস্থার দুর্বলতা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর।
বুধবার (১৩ মে) বিকেল ৪টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে ‘শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে এনসিপির তেজগাঁও জোন।
মানববন্ধনে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নাগরিকেরা অংশ নেন।
এ সময় এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, দেশে শিশুসমৃত্যুর হার বর্তমানে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহিতার আওতায় এনে বিভাগীয় তদন্তের দাবি জানান।
তিনি আরও বলেন, সরকার নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। দেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি গাজীপুরে পাঁচজন হত্যার ঘটনা, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এবং দেশের নানা অঞ্চলে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেন, শিশুদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। দ্রুত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে শিশুমৃত্যুর হার কমাতে হবে।
মানববন্ধনপ আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মাহিন তালুকদার ও মো. ওহিদুজ্জামান সুমন, সহসাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান ও তৌফিক নিয়াজসহ তেজগাঁও জোন ও মহানগর উত্তরের অন্যান্য নেতাকর্মীরা।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬