স্ট্রিম প্রতিবেদক

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সরকারের ‘নতজানু’ নীতির কঠোর সমালোচনা করেন।
গাজী আতাউর রহমান বলেন, ‘ভারত আবারও সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা করার দুঃসাহস দেখিয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলের মতোই বর্তমান সরকারের আমলে নিয়মিত এসব হত্যাকাণ্ড ঘটেছে। আমরা জানতে চাই, হত্যাকাণ্ডের পর সরকার কী পদক্ষেপ নিয়েছে?’
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতজানু নীতি জাতি মেনে নেবে না।
গাজী আতাউর রহমান আরও বলেন, ভিন্ন রাষ্ট্রের নৃশংসতা থেকে নিজ দেশের নাগরিকদের রক্ষা করা রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রধান দায়িত্ব। সীমান্তে বারবার নাগরিক হত্যা করে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে ভারত।
সরকারের নীরবতায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা সরকারের শক্তিশালী প্রতিক্রিয়ার অপেক্ষা করেছি। দ্রুত পদক্ষেপ নিন এবং আন্তর্জাতিক মহলে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করুন।’
গাজী আতাউর রহমান আরও বলেন, জুলাই অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশে জনগণ কোনো দুর্বল বা নতজানু সরকার দেখতে চায় না।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬