স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ধস্তাধস্তির সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ(২১) ও ফতুল্লা থানা ছাত্রশক্তির সংগঠক আবু তাহের নামের দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ওই প্রার্থী।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ আল আমিন জানান, তিনি গণভোট বিষয়ে গণসংযোগে অংশ নিচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী ছিলেন। তারা হেঁটে হেঁটে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় এক তরুণকে তাদের পেছনে অনুসরণ করতে দেখা যায়। সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয় এবং তার জামার ভেতর থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ আল আমিন বলেন, চাপাতি বহনের কারণ জানতে চাইলে ওই তরুণ জানায়, একজন অজ্ঞাত ব্যক্তি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে নির্দেশ দিয়েছে। এলাকাটি মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের আধিপত্যে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর মধ্যেই ওই তরুণকে ঘিরে কয়েকজন লোক জড়ো হয়ে উত্তেজনা তৈরি করে। পরিস্থিতি বুঝে স্থানীয়দের পরামর্শে তাকে দ্রুত গাড়িতে তুলে নিরাপদে এলাকা ত্যাগ করানো হয়।
এই সুযোগে অস্ত্রধারী ওই তরুণ পালিয়ে যায় বলে জানান এনসিপির এই প্রার্থী।
তিনি আরও বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এদিকে ওই তরুণকে আটক করতে গিয়ে ধস্তাধস্তির সময় এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এঘটনায় গুরুতর আহত হননি কেউ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬