স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, জুলাইয়ের হত্যাকাণ্ড এবং হাদি হত্যার বিচার করতে হবে। অন্যথায় বর্তমান সরকার পাঁচ বছর টিকতে পারবে না।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে আওয়ামী লীগ সরকারের করা গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে সমাবেশে এই কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘অভ্যুত্থানের দুই বছর পরও বিচারের দাবিতে রাজপথে নামা অত্যন্ত হতাশাজনক। সরকার গঠনের পর গত চার মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) নতুন কোনো রায় হয়নি। নতুন কোনো তদন্ত প্রতিবেদনও দাখিল হয়নি।’ এই স্থবিরতার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ব্যর্থ উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করেন তিনি। একইসঙ্গে গণহত্যার বিচার দ্রুত করতে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।
সরকারের তিন মন্ত্রণালয়ের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিচার নিশ্চিতে আইনমন্ত্রী, নাগরিকদের নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফ্যাসিস্টদের পুনর্বাসন ঠেকাতে তথ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘গত ১৬–১৭ বছরে দলটি অসংখ্য গুম, খুন ও গণহত্যা চালিয়েছে। এর পরিণতিতেই অভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে।’ তিনি ফ্যাসিবাদের প্রতীক এই দলকে পুনরায় রাজনৈতিকভাবে পুনর্বাসনের প্রচেষ্টার সমালোচনা করেন।
১১-দলীয় ঐক্যের এই সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৫ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৩ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে