স্ট্রিম প্রতিবেদক

ভোট জালিয়াতি, কারচুপি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে ৩০টি আসনের ফলাফল স্থগিতের আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ওই আসনগুলোতে বিজয়ীদের শপথপাঠ না করানোর দাবিও জানিয়েছে দলটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই আসনগুলোতে ভোট জালিয়াতি, কারচুপিসহ বিভিন্ন অব্যবস্থাপনা হয়েছে। কেন্দ্র থেকে দেওয়া ফলাফলের কাগজে ঘষামাঝা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই বিষয়গুলো নির্বাচনের দিনই কমিশনকে জানিয়েছে জামায়াত।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘কিছু কিছু আসনে ফলাফল দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল। যেমন ঢাকার কয়েকটি আসনে ভোর পাঁচটায় আমরা রেজাল্ট পেয়েছি। অথচ অন্য আসনে বিদ্যুৎগতিতে রেজাল্ট দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে পক্ষপাতদুষ্ট এমন অনেক আচরণ করা হয়েছে।‘
এসব বিষয়ে জামায়াত সম্ভাব্য সব ধরনের আইনি ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে তাঁরা ৩০ আসনের ফলাফল স্থগিতের আবেদন জানিয়েছেন। ওই আসনগুলোতে ফলাফল পুনর্গণনার দাবি জানিয়েছেন তাঁরা।
জামায়াতের অভিযোগ অধিকাংশ আসনে বিভিন্ন কেন্দ্রের ফলাফল রাত ৮ থেকে ৯টার ভেতর জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কিছু কেন্দ্রের ফলাফল গভীর রাত পর্যন্ত আটকে রাখা হয়েছে। যে কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণায় দেরি করা হয়েছে সেখানে জামায়াতকে ফেল করানো হয়েছে বলে অভিযোগ জামায়াতের।
সংবাদ সম্মেলনে সারা দেশ থেকে তথ্য নিয়ে এবং সংবাদমাধ্যমে প্রকাশিত খবর তুলে ধরে নির্বাচনপরবর্তী সহিংসতার চিত্র তুলে ধরেন জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল। সারা দেশে বিএনপি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘরে হামলা করছেন জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে কয়েকটি জেলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং এটি এখনও ঘটে চলেছে।
৩০ আসনে ৫ থেকে ১০ হাজার ভোটের ব্যবধানে জালিয়াতির মাধ্যমে জামায়াতকে হারানো হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়। সংবাদ সম্মেলনে আসনের নাম ও আপত্তির কারণ তুলে ধরা হয়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬