স্ট্রিম প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব প্রতিকূলতা কাটিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছি। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া পর বিএনপির এ সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দলগুলোকে ‘গণতন্ত্রের বাতিঘর’ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, সরকার ও বিরোধী দল নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। দেশ গঠনে অন্যান্য দলের চিন্তা-ভাবনাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, এই বিজয় বাংলাদেশের ও গণতন্ত্রকামী জনগণের। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আজ থেকে আমরা সবাই স্বাধীন।
নির্বাচনে অংশগ্রহণকারী জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামা, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দলকেও অভিনন্দন জানান বিএনপি চেয়ারম্যান।
শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, জনগণের প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। বিচারিক কর্মকর্তা, প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ফল ঘোষণা হওয়া ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। আর শরিক দলগুলো পেয়েছে ৩টি আসন।
অন্যদিকে জামায়াত-এনসিপির ১১-দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭টি আসন। একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট গণনার সময় পরিকল্পিতভাবে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হক।
১৬ মিনিট আগে
ভোট জালিয়াতি, কারচুপি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে ৩০টি আসনের ফলাফল স্থগিতের আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ওই আসনগুলোতে জয়ী ঘোষিত প্রার্থীদের শপথপাঠ না করানোর দাবিও জানিয়েছে দলটি।
২১ মিনিট আগে
বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) মারা গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচনের পর বিএনপি-সমর্থিতরা সন্ত্রাস, প্রতিহিংসা ও দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে, যা গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি।
৩ ঘণ্টা আগে