স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির বিভিন্ন আসনে ২৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে চার জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত আপিল শুনানিতে তাদের বৈধ ঘোষণা করা হয়।
আপিল শুনানি শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘সারা দেশে জাতীয় পার্টি থেকে ২৪৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের মধ্যে ২৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আজ ৯ জনের আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। এদের মধ্যে ৫ জনের শুনানি এরইমধ্যে হয়েছে। এতে চারজন প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং একজনের স্থগিত হয়েছে। যেটি স্থগিত রয়েছে, সেটিতে প্রার্থী ভুলবশত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন। এটি বিবেচনাধীন রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা আশাবাদী, আমাদের সব প্রার্থী বৈধ হবেন। যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন, তাঁদের মধ্যে একটি ছিল তিতাসের গ্যাস বিল বকেয়া, যিনি বকেয়া বিল পরিশোধ করেছেন। একটি ছিল প্রার্থী ফরম জমা দেওয়ার পরও তা গ্রহণ করা হয়নি, যেটি পুনরায় আবার জমা দেওয়া হয়েছে। অপর একটিতে বৈধ নাগরিকত্ব সনদ জমা দেওয়া হয়নি, যেটি পরে দেওয়া হয়েছে।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬