স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও বিপ্লবী শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ওসমান হাদির মৃত্যুকে শহীদি মৃত্যু উল্লেখ করে তিনি প্রতিজ্ঞা করেছেন, ইনসাফের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম এই প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, 'আমার ভাই, জুলাই বিপ্লবের অন্যতম কাণ্ডারি ওসমান হাদি হাসতে হাসতে শহীদি মৃত্যুকে আলিঙ্গন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।'
বিপ্লবের এই কাণ্ডারির আত্মত্যাগের প্রতি অবিচল থাকার শপথ করে নাহিদ ইসলাম বলেন, 'ভাই হাদি, আপনার পবিত্র রক্তের কসম, যে মহান ইনসাফের স্বপ্ন নিয়ে আপনি জীবন দিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।'
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ওসমান হাদির এই আত্মত্যাগ জুলাই-পরবর্তী বাংলাদেশের লাখো মানুষের কাছে অনন্ত সাহসের মহাকাব্য এবং ত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬