স্ট্রিম প্রতিবেদক

ভারতে মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধ না হলে কলকাতা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (১০ মে) বিকেলে বায়তুল মোকাররমে এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ হুঁশিয়ারি দেন।
দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি নাসির উদ্দিন মুনির বলেন, ‘পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মুসলমানদের ভারতে থাকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে বিজেপি, যা জাতিসংঘের মানবাধিকার আইনের লঙ্ঘন।’
সরকারের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নাকি ইসলামের বন্ধু। এক সপ্তাহ ধরে ভারতে মুসলিম নিধন চলছে, অথচ ভারত নাখোশ হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি পর্যন্ত দেয়নি।’
নাসির উদ্দিন মুনির আরও বলেন, ‘কূটনৈতিক মাধ্যমে নিধন বন্ধ না হলে আমরা কলকাতা অভিমুখে লং মার্চ করতে বাধ্য হব।’ একই কর্মসূচির কথা পুনর্ব্যক্ত করেন যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজি।
মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, মসজিদ-মাদ্রাসায় হামলা এবং মুসলিম নারী-পুরুষের জানমালের ওপর আঘাত ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।
তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বঘোষিত হিন্দুত্ববাদী নেতা। তিনি প্রকাশ্যেই মুসলমানদের দমনের হুমকি দিয়েছেন। এমন উগ্র মানসিকতার ব্যক্তির রাষ্ট্রীয় পদে বসা কেবল ভারত ও ইসরায়েলের মতো রাষ্ট্রেই সম্ভব।’
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভারতকে বাংলাদেশ অনুসরণ করার পরামর্শ দিয়ে জালালুদ্দীন আহমদ বলেন, ‘এ দেশের আলেম-ওলামারা জীবন বাজি রেখে সংখ্যালঘুদের জানমাল রক্ষা করেছেন।’
তিনি বিএনপি সরকারকে ‘ভারতীয় তাবেদারি’ পরিহার করে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং মানবতা ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন ও বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬