স্ট্রিম সংবাদদাতা

পরীক্ষা ও ক্লাস চালাকালীন সময়ে বিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে প্যান্ডেল করে ‘বিএনপি নেতা’র ভূরিভোজের আয়োজন করায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শো-ডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অবশ্য বিএনপির স্থানীয় নেতাকর্মীরা রিপনকে ‘বিএনপির কেউ নন’ বলে দাবি করেছেন।
কর্মীদের আপ্যায়নের জন্য আগের দিন বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বিদ্যালয়ের ভেতরেই দুটি গরু জবাই করা হয়। প্রায় ৫০টি ডেকে (সসপ্যানে) ৭ মণ মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। বৃহম্পতিবার দুপুর পর্যন্ত রান্না ও ভূড়িভোজ চলে।
বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের দোতলার অফিস ছিল নিরবতা। শিক্ষকদের বসার কক্ষ থেকে বেড়িয়ে এলেন আনিসুর রহমান নামের এক শিক্ষক। পুরাতন ভবনের একতলার ছাদে দাঁড়িয়ে ছবি তোলার সময়ও বিরিয়ানির গন্ধ ভেসে আসছিল নাকে। গল্পের ছলে এই শিক্ষক স্বীকার করে বলেই বসলেন, ‘বিরিয়ানির গন্ধে ছাত্রদের কী আর আটকে রাখা যায়! ওরা বার বার ছুটে আসে বাবুর্চির কাছে।’ অনেক চেষ্টা করে ওদের (ছাত্র-ছাত্রী) কয়েক দফায় ক্লাসে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও জানালেন তিনি।
স্কুলের একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, স্কুলের চারতলা ভবনের সবগুলো কক্ষে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হচ্ছিল। বিএনপি কর্মীদের ভূরিভোজের রান্নার স্থানের পাশেই ছিল শিশু শ্রেণিকক্ষ। সেখানে ক্লাস নেওয়া ও শিশুদের আটকে রাখা কষ্টকর ছিল।
নাম প্রকাশ না করা শর্তে একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে স্কুলটির দুটি মাঠ রাজনৈতিক নেতারা দখল করে রেখেছেন। যে কেউ, যে কোনোভাবে মাঠ ও স্কুলের আঙিনা ব্যবহার করছেন। এর ফলে শ্রেণি পাঠদান ও শিশুদের মনের ওপর প্রভাব ফেলে। তারা এর প্রতিকার দাবি করেন।
এ বিষয়ে জানতে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক শহিদুল ইসলামের মুঠোফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
আয়োজক রিপন হোসেন নিজেকে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দাবি করে প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে তিনি এই ঘটনার জন্য ‘দুঃখপ্রকাশ’ করেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিপন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, তিনি নিজে বিএনপির কেউ নন। অনুষ্ঠান আয়োজনের কোনো এখতিয়ার তাঁর নেই।
খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন বলেন, ক্লাস চলাকালে স্কুল মাঠে ভূরিভোজের আয়োজনের বিষয়টি আমি জানি না। প্রধান শিক্ষক আমাকে কিছু জানাননি। জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি ‘গণমাঠ’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি শুধু জানতাম বিকেলে স্কুল মাঠে অনুষ্ঠান আছে।’
জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের ফেসবুক পোস্ট
ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে বিবৃতি দিয়েছেন উপজেলা ও জেলার শীর্ষ নেতারা। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খানের পর কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি পোস্ট করেন।
বিবৃতি জাকির হোসেন বলেন, ‘কুষ্টিয়া জেলার অন্তর্গত খোকসা উপজেলার তথাকথিত রিপন হোসেনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোকসা উপজেলা শাখা অথবা এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘রিপন হোসেন উপজেলা বিএনপির কেউ নন। খোঁজ নিয়ে জানতে পেরেছি, সে বিএনপির কোনো পদেও নেই। সেজন্য তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও তা সম্ভব হয়নি।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬