স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) বিএনপির চাপে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি দাবি করেছেন, ‘বিএনপির নেতাকর্মীদের সৃষ্টি করা মব ও চাপের মুখে পড়ে ইসি সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে।’
আজ সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন নাহিদ।
নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিদের বিষয়ে আইনের সুস্পষ্ট অবস্থান না নিয়ে বরং তাদের আইনের ফাঁকফোকর দিয়ে সুযোগ করে দিচ্ছে। এই চেষ্টাটা খুবই স্পষ্ট তারা করেছে বিএনপির চাপে। বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইসির সামনে গিয়ে যেই মব তৈরি করেছে এবং রায় দেওয়ার আগেই সিনিয়র নেতারা গিয়ে যেভাবে কথা বলেছেন, তা কমিশনের রায়কে প্রভাবিত করেছে।’
সংবিধান লঙ্ঘনের অভিযোগ তিনি বলেন, ‘সংবিধানের ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার কেবল সুপ্রিম কোর্টের। অথচ ইসি নিজেরাই সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিকদের প্রার্থিতা বৈধ করছে। মূলত বিএনপির দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের সুযোগ করে দিতেই কমিশন এই পথ বেছে নিয়েছে।’
নাহিদ সতর্ক করে দিয়ে বলেন, ‘নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করলে এবং নির্বাচন সুষ্ঠু না হলে এর সম্পূর্ণ দায় অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ওপর বর্তাবে। আমরা চাই না আগামী সংসদে কোনো ঋণখেলাপি বা দ্বৈত নাগরিক থাকুক। যারা তথ্য গোপন করেছে এবং যাদের অবৈধভাবে সুযোগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা আদালতে যাব এবং নির্বাচন কমিশনের কাছেও পুনরায় অভিযোগ জানাব।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬