স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে গেরুয়া সন্ত্রাস কায়েমের সকল প্রচেষ্টাকে রক্ত দিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (৮ মে) শাহবাগের জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
পাটওয়ারী বলেন, ‘সীমান্তে গেরুয়া সন্ত্রাস এসেছে। এই গেরুয়া সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের ফরেন পলিসি (পররাষ্ট্রনীতি) থেকে শুরু করে সবকিছু নতুন করে সাজাতে হবে।’
২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময়ের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে পাটওয়ারী বলেন, “মোদি যখন বাংলাদেশে এসেছিলেন আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহিদ হয়েছিলেন। সেই ভাইদের কথা যদি মনে থাকে, তবে বাংলাদেশে গেরুয়া সন্ত্রাসের একটু ছিটেফোঁটা আসার চেষ্টা হলেও রক্ত দিয়ে তা প্রতিরোধ করব।”
২০১৩ সালে শাপলা চত্বরের আন্দোলনের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘হেফাজতে ইসলামের সেই দাবিগুলো কি আপনারা ভুলে গিয়েছেন? দাবিগুলো আমাদের এখনো বুকে আছে। বাংলাদেশে যতদিন থাকব, ততদিন আমরা ইনশাআল্লাহ ইসলাম এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রহরী হিসেবে কাজ করব।’
পাটওয়ারী অভিযোগ করেন, দেশের আলেম-ওলামারা দীর্ঘ সময় ধরে ‘মিডিয়া সন্ত্রাসের’ শিকার। তিনি বলেন, ‘শাপলা গণহত্যার সময় বয়ান তৈরি করা হয়েছিল যে ওখানে একজন লোকও মারা যায়নি। অথচ এখন তারাই ৩৬ জন নিহতের কথা স্বীকার করছে।’ এ সময় তিনি সঠিক তথ্য প্রচারের জন্য ‘শাপলা’ নামে একটি নতুন টেলিভিশন চ্যানেল চালুর প্রস্তাব দেন।
শাপলা স্মৃতি সংসদের ‘শাপলার শহিদগাথা’ শীর্ষক এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬