স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো সামনে এসেছে। সেখানে দেখা গেছে, আগের লোগোতে থাকা আরবিতে লেখা ‘আল্লাহু’ ও পবিত্র কুরআনের আয়াত ‘আকিমুদ্দিন’ নতুন লোগোতে নেই। আমূল বদলে যাওয়া লোগোটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে জামায়াত বলছে, লোগোটি এখনও চূড়ান্ত করা হয়নি। আরও কয়েকটি লোগো রয়েছে। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে শিগগির চূড়ান্ত লোগো নির্ধারণ করা হবে।
জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এবং দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা। দুটি বৈঠকেই জামায়াতের পুরোনো লোগোর জায়গায় নতুন লোগো দেখা গেছে।
আগের লোগোটিতে সবুজ গম্বুজের ভেতর লাল হরফে আরবিতে ‘আল্লাহু’ লেখা ছিল, তার ওপরে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। আর সবজ গম্বুজের গোঁড়ায় ছিল পবিত্র কুরআনের আয়াত ‘আকিমুদ্দিন’ (তোমরা দ্বীন প্রতিষ্ঠা কোরো)।
সামনে আসা নতুন লোগোতে সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য, তার ওপরে একটি কলম রয়েছে। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এর নিচে সোনালী অক্ষরে বাংলা, আরবি ও ইংরেজিতে লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’।

লোগো পরবির্তনের কেন দরকার পড়লো জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্ট্রিমকে জানান, লোগোটি চূড়ান্ত নয়। কয়েকটি লোগো নিয়ে পরীক্ষা করা হচ্ছে, সবার প্রতিক্রিয়া দেখা হচ্ছে, এরপর দলের নির্বাহী পরিষদের সভায় চূড়ান্ত করা হবে কোন লোগোটি রাখা হবে। তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে দলের নতুন লোগো প্রকাশ করা হতে পারে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আগের লোগোটি অনেক পুরাতন। নতুন প্রেক্ষাপটে নতুন লোগো তৈরির প্রস্তাব এসেছে। আসলে আগের লোগোটি যখন করা হয়েছিল তখন নান্দনিক ডিজাইনের এত সুযোগ ছিল না।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পবিত্র কুরআন আমাদের হৃদয়ে আছে, আমলে (কর্মে) আছে, আমাদের চরিত্রে আছে। আমরা কুরআনেরই আন্দোলন করি। কুরআনের বিধানের জন্যই আমাদের সবকিছু। কুরআনের আয়াত আমরা কীভাবে ছাড়ব।’ নতুন লোগো আসতে খুব একটা দেরি হবে না বলেও তিনি জানান।

অধিবেশন শুরুর আগেই সকাল সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মী ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।
২০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে বসছে নতুন সরকারের প্রথম অধিবেশন। অধিবেশন ঘিরে সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।
১ দিন আগে
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১ দিন আগে
সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১ দিন আগে