স্ট্রিম প্রতিবেদক

বিদ্যুতের দাম ও স্ল্যাব পরিবর্তনের প্রস্তাবকে গরিববিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সভায় এ দাবি জানায় দলটি।
প্রধান অতিথির বক্তব্যে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, ‘বিদ্যুতের দাম ও স্ল্যাব পরিবর্তনের মাধ্যমে গ্রাহকদের থেকে অতিরিক্ত ২ হাজার ৬৫৭ কোটি টাকা আদায়ের সরকারি ষড়যন্ত্র চলছে। নতুন এই প্রস্তাবে শহরের ছোট বাসা, শিক্ষার্থী, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর বিশাল আর্থিক চাপ তৈরি হবে।’
তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতের সংকটের পেছনে আছে উচ্চমূল্যের কুইক রেন্টাল কেন্দ্র এবং অলস বসে থাকা কেন্দ্রের হাজার হাজার কোটি টাকা ‘ক্যাপাসিটি চার্জ’। সরকারের ভুল পরিকল্পনার মাসুল সাধারণ মানুষকে দিতে হচ্ছে।
সভায় জেডিপির পক্ষ থেকে ছয়টি দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো—বিদ্যুতের দাম ও স্ল্যাব পরিবর্তনের গরিববিরোধী প্রস্তাব বাতিল করা; গরিবদের জন্য লাইফলাইন ট্যারিফ ৭৫ ইউনিট পর্যন্ত নির্ধারণ করা; বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অস্বচ্ছ চুক্তির নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা; ক্যাপাসিটি চার্জনির্ভর নীতি পুনর্মূল্যায়ন করে জনবান্ধব জ্বালানি নীতি গ্রহণ; নবায়নযোগ্য ও স্বল্পব্যয়ী জ্বালানির ব্যবহার বাড়ানো এবং প্রিপেইড মিটার গ্রাহকদের ব্যবহারের বিস্তারিত তথ্য এসএমএসের মাধ্যমে জানানো।
দলটির নেতারা বলেছেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও ভুল নীতির দায় সাধারণ মানুষের ওপর চাপানো হচ্ছে। অথচ ধনিক শ্রেণির তুলনায় কম দামে বিদ্যুৎ পাওয়া গরিব মানুষের ন্যায্য অধিকার।
জেডিপির প্রধান সংগঠক আহছান উল্লাহর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম সদস্যসচিব ইয়াসিন আরাফাত রাজ, জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান শরীফ, যুগ্ম আহ্বায়ক সোহরাব আলী এবং কেন্দ্রীয় সদস্য মানিক সরকার প্রমুখ।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে