স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার বিক্ষোভ মিছিল করবে বিএনপি। ঘটনাটিকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করে দলটি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ‘রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, 'দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই দাবিতে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপি ও সব অঙ্গসংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে।'
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত ৮টার দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ারে পৌঁছায়। সেখানেই তিনি চিকাৎসাধীন আছেন। এর আগে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য এ স্বতন্ত্র প্রার্থী।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৩ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে