এ কে আজাদের গাড়িবহরে ‘হামলা’: জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে রাবিতে ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধনগাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনাসহ দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাগছাসের নাম পাল্টে হচ্ছে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’, নতুন নেতৃত্ব আসছে ২৩ অক্টোবরবাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন করে 'গণতান্ত্রিক ছাত্রশক্তি' রাখা হচ্ছে। একই সঙ্গে সংগঠনে আসছে নতুন নেতৃত্ব। আগামী ২৩ অক্টোবর এক জাতীয় সমন্বয় সভা থেকে এই পরিবর্তনগুলো চূড়ান্ত করা হবে।
বগুড়ায় সারজিস আলমের সভাস্থলের বাইরে ককটেল বিস্ফোরণবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাস্থলের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মিলনায়তনের ভেতরে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এতে সভায় অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দেশকে আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা প্রতিহত করবে জনতা: ইসলামী আন্দোলন বাংলাদেশজুলাইয়ের গণঅভ্যুত্থানে এত রক্ত ও জীবনের বিনিময়ের পর কোনো অবস্থাতেই আর নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।
পুরোনো আওয়ামী ও নতুন বিএনপি প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না: রাশেদ প্রধানপুরোনো আওয়ামী আর নতুন বিএনপি প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
বিএনপির কার্যালয়ে সাংবাদিকের ওপর ‘হামলা’, এনসিপির উদ্বেগবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর ‘হামলা’ ও মোবাইল ভাঙচুরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আজ ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতসহ সমমনা সাত দলআজ সোমবার (২০ অক্টোবর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতসহ সমমনা সাতটি দল। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে চতুর্থ পর্বের কর্মসূচি পালন করতে যাচ্ছে দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করাসহ সাতটি অভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করবে তারা।
নাহিদ ইসলামের বক্তব্য ‘বিভ্রান্তিকর’: জামায়াতজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক স্ট্যাটাসকে ‘অস্পষ্ট, বিভ্রান্তিকর ও বালখিল্য’ হিসেবে আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নোয়াখালীতে শিবির-বিএনপির সংঘর্ষ, আহত ৪০নোয়াখালী সদর উপজেলার একটি মসজিদের ভেতর ছাত্রশিবিরের সংগঠনিক কার্যক্রম চালানোকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জুলাই সনদে সই না করার সিদ্ধান্তে ‘অটল’ ৪ বাম দলদাবি মানা না হলে জুলাই জাতীয় সনদে সই না করার সিদ্ধান্তে ‘অটল’ থাকার কথা জানিয়েছে বামপন্থী চার দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।
নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াতজুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে সরকারের ‘গড়িমসি’ এবং ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন থেকে নির্বাচন কমিশনের সরে আসার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আগামী নভেম্বরের মধ্যে গণভোট এবং সেই ফলাফলের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি
নতুন কর্মসূচি জামায়াতসহ সমমনা আট দলের, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিজামায়াতসহ সমমনা আটটি দল রাজধানীসহ দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। ২৭ অক্টোবরের ভেতর দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।
পিআরের দাবি ছিল জামায়াতের ‘রাজনৈতিক প্রতারণা’: নাহিদ ইসলামনাহিদ লিখেছেন, ‘জামায়াতের ইসলামীর তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) দাবিতে শুরু করা আন্দোলন আসলে ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা।’
জুলাই সনদে সই করেছে গণফোরামএবার জুলাই জাতীয় সনদে সই করেছে গণফোরাম। রবিবার (১৯ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশন আয়োজিত এক স্বাক্ষর অনুষ্ঠানে গণফোরামের পক্ষে স্বাক্ষর করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।
সুস্থ থাকলে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী: মির্জা ফখরুলআগামী নির্বাচনে দেশের জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে চেয়ারপারসন খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ, তদন্তের দাবিহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মিরপুর ও চট্টগ্রাম ইপিজেডের কারখানার আগুনসহ সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে