স্ট্রিম প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মিরপুর ও চট্টগ্রাম ইপিজেডের কারখানার আগুনসহ সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
তারেক রহমান তাঁর পোস্টে বলেন, ‘আমি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা ও দোয়া রইল এবং আমি আন্তরিকভাবে আশা করি সবাই নিরাপদে আছেন।’
সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলোর কারণ অনুসন্ধানে স্বচ্ছ তদন্তের ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই ঘটনাগুলোর কারণ অনুসন্ধানে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অপরিহার্য। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কারখানা এবং মিরপুরের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডসহ আগুনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এটি আরও জরুরি।’
আগুন নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন সংস্থার সদস্যদের সাহসিকতার প্রশংসা করে তারেক রহমান বলেন, ‘আমি জনসেবায় সত্যিকারের নিষ্ঠার পরিচয় দিয়ে সাহসিকতার সঙ্গে কাজ করে যাওয়া ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারীদের সদস্যদের প্রশংসা করছি।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬