প্রার্থীদের মোটরসাইকেল র্যালি নিষিদ্ধ করল জামায়াতনির্বাচনী প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে জামায়াতে ইসলামী। এখন থেকে আর মোটরসাইকেল শোভাযাত্রা করতে পারবেন না দলটির কোনো প্রার্থীরা। আজ সোমবার (২৪ নভেম্বর) জামায়াত আমিরের এ-সংক্রান্ত নির্দেশনা সারাদেশের শাখাগুলোতে পাঠানো হয়েছে।
জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি বাংলাদেশ জাসদেরচট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ। দলটির নেতারা অভিযোগ করেছেন, শাহজাহান চৌধুরীর বক্তব্য দেশের সংবিধান, সার্বভৌমত্ব ও নির্বাচনব্যবস্থার প্রতি চরম ঔদ্ধত্যপূর্ণ চ্যালেঞ্জ।
সাংবাদিকরা রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেলে সমস্যা: মির্জা ফখরুলরাজনৈতিক দলগুলো সাংবাদিকদের ‘পকেটে’ নিতে না চাইলেও তাঁরা যখন পকেটে ঢুকে যান, তখন সমস্যা হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন হয়েছে: ডা. এফএম সিদ্দিকীবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্ট (ফুসফুস) ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান: মির্জা ফখরুলবাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতারা। রোববার (২৩ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দল রাজধানীর একটি হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।
অবাধ নির্বাচন অনুষ্ঠানে ইসি এখনো জনআস্থা অর্জন করতে পারেনি: সাইফুল হকআগামী ফেব্রুয়ারিতে অবাধ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) এখনো জনআস্থা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থার প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনাটাই এখন কমিশনের প্রধান কাজ।
কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎকমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ রোববার (২৩ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান দলটির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন।
এনসিপিসহ নতুন জোটের ঘোষণা ২৫ নভেম্বর: এবি পার্টির মঞ্জুজুলাই অভ্যুত্থানে দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে, তাদের নিয়ে নতুন জোটের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, ২৫ নভেম্বর (মঙ্গলবার) নতুন জোটের ঘোষণা আসতে পারে।
বিতর্কের পর শাজাহান চৌধুরীজামায়াতের কথায় প্রশাসন উঠবে-বসবে, বুঝাতে চাইনি‘আমাদের কথায় প্রশাসন উঠবে, আমাদের কথায় বসবে’– জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর এমন বক্তব্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্ক দেখা দিয়েছে। এ বিষয়ে তাঁর দল বলেছে, বক্তব্যটি শাজাহান চৌধুরীর একান্ত ব্যক্তিগত। জামায়াত এ ধরনের বক্তব্য সমর্থন করে না।
এনসিপিতে চলছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার, চলবে দুই দিনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাক্ষাৎকার পর্বটি আজ রোববার (২৩ নভেম্বর) শুরু হয়েছে এবং চলবে আগামীকাল পর্যন্ত।
ঢাকায় অনুমোদন ছাড়া ভবন হয়, রাজউক থাকে চোখ বন্ধ করে: রিজভীরাজধানী ঢাকায় অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা হলেও নিয়ন্ত্রক সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ব্যবস্থা নেয় না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নির্বাচন ইস্যুতে এনসিপির মিডিয়া ট্রায়াল হচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামেরআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোটবাঁধা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নির্বাচনের দিনেই গণভোট, বাড়তে পারে ভোটগ্রহণের সময়আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তায়ন সংক্রান্ত গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে—এখন পর্যন্ত এটিই সরকারের নীতিগত সিদ্ধান্ত। একসঙ্গে দুটি ব্যালট পেপারে ভোট নিতে প্রয়োজন হবে অতিরিক্ত সময়। এজন্য আট ঘণ্টা থেকে বাড়িয়ে ভোটগ্রহণের সময় ১০ ঘণ্টা করার একটি প্রস্তাব বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
শেখ হাসিনাকে ফেরতের দাবি ওঠাতে ভারতের ছাত্র-জনতাকে নাহিদের আহ্বানভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয়ই দেয়নি, বাংলাদেশের অভ্যন্তরেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভারতের ছাত্র-জনতাকে বলতে চাই, আপনারা দাবি ওঠান যেন গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় না দেয়। জুলাই-আগস্টে যেভাবে ভারতের ছাত্র-জনতা আমাদের সমর্থন দিয়েছিলেন একইভাবে এই বিচারের আন্দোলনকেও সমর্থন জানান।
নির্বাচনের দিনে গণভোট হলে ‘নির্বাচনের জেনোসাইড’ হবে: জামায়াত আমিরনির্বাচনের দিন গণভোট হলে ‘নির্বাচনের জেনোসাইড’ হবার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জামায়াত ক্ষমতায় গেলে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি বাস্তবায়ন করবে বলেও জানিয়েছেন তিনি।
মির্জা ফখরুলের প্রশ্নজামায়াতের টিকিট কাটা মানে জান্নাতের টিকিট কাটা, এটা কোথায় লেখা আছেজনৈতিক ফায়দা হাসিলে জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কিছুদিন আগে একজন বললেন, জামায়াতের টিকিট কাটা মানে জান্নাতের টিকিট কাটা। এটি কোথায় লেখা আছে?
রাজনৈতিকভাবে চেতনা ব্যবসার পরিণাম শুভ হয় না: সালাহউদ্দিন আহমেদ‘রাজনৈতিকভাবে যারা চেতনার ব্যবসা করে, তাদের পরিণত শুভ হয় না’, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গেছে।'