স্ট্রিম প্রতিবেদক

দেশের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ আজ শুক্রবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ভূমিকম্পে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ, যা মহান আল্লাহর সিদ্ধান্তে সংঘটিত হয়। মানুষ হিসেবে আমাদের ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি থাকা দরকার। কিন্তু বাংলাদেশের প্রস্তুতির বিবরণ আশংকাজনক। বিশেষ করে ঢাকার নগর পরিকল্পনার ঘাটতি, বিল্ডিংকোড অনুসরণ না করা, পর্যাপ্ত রাস্তা ও খোলা জায়গা না রাখাসহ সামগ্রিকভাবে ঢাকাকে মরণফাঁদে পরিণত করা হয়েছে।’
এসব উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, বিশেষজ্ঞদের মতামত অনুসারে ঢাকায় বড়মাপের ভুমিকম্প হলে পুরো শহর ধ্বংসও হয়ে যেতে পারে। দেশের রাজধানী নিয়ে এমন খামখেয়ালিপূর্ণ আচরণ সার্বিকভাবে হতাশার।’
অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, সরকার দ্রুততার সাথে দুর্যোগ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬