বিশেষ সাক্ষাৎকারজুলাই সনদ নিয়ে সমস্যার সমাধান না হলে, নির্বাচনে প্রভাব পড়বে: মির্জা ফখরুলজুলাই সনদ নিয়ে সমস্যার সমাধান না হলে, নির্বাচনে প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ট্রিমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে।
আবারও জামায়াতের আমির হলেন শফিকুর রহমানটানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
বিএনপির সংস্কার ও জামায়াতের নির্বাচন পেছানোর দুরভিসন্ধি আছে: নাহিদ ইসলামবিএনপি সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায়, তারা এখন বলে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। জামায়াতের গণভোট আগে হবে নাকি পরে হবে এই রাজনীতি জাতীয় নির্বাচন পেছানোর দুরভিসন্ধি হিসেবে দেখি।
নয়া বাংলাদেশে লুটপাটতন্ত্র চলবে না: আখতারনয়া বাংলাদেশে লুটপাটতন্ত্র চলবে না। জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
বিএনপি ভোটব্যাংকের জন্য ইসলামকে ব্যবহার করে: নাসীরুদ্দীন পাটওয়ারীবিএনপি ভোটব্যাংকের জন্য ইসলামকে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার (১ নভেম্বর) ন্যাশনাল উলামা এলায়েন্স আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
মিডিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপির সাত টিম গঠনমূলধারার গণমাধ্যম, সামাজিক মাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ আরও সুসংহত করতে একটি সমন্বিত কার্যক্রম হাতে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সাতটি পৃথক টিমের অধীনে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
নির্বাচন এলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায়: সালাহউদ্দিননির্বাচন এলেই ধর্মের ব্যবহার করতে দেখা যায়। আর ধর্মকে ব্যবহার করে যাঁরা বিভাজন তৈরি করতে চায়, তাঁদের থেকে সাবধাম্ন থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আলী রীয়াজসহ সংস্কার কমিশনের সব সদস্যকে গ্রেপ্তার করতে হবে: আবদুর রব ইউসুফীজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, সংস্কার কমিশন জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন, রাজনৈতিক নেতারা কিছু নোট অব ডিসেন্টসহ জুলাই সনদে স্বাক্ষর করেছেন, কিন্তু কমিশন পরে তাতে সংযোজন করে জাতির সঙ্গে প্রতারণা করেছে, এই প্রতারণার জন্য আলী রীয়াজসহ কম
ডাকসু-জাকসু নির্বাচনে জয়ী স্বতন্ত্ররাও শিবিরের নেক্সাস: নুরঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিপুল ব্যবধানে বিজয় হয়েছে এবং স্বতন্ত্র হিসেবে জয়ী প্রার্থীরাও তাদের নেক্সাসের (আন্তঃসম্পর্কিত) অংশ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছাত্রদল ও শিবির দীর্ঘদিন ক্যাম্পাসে নিষিদ্ধ বা নিষ্ক্রি
জ্বালানি খাতের লুটপাট বন্ধে বর্তমান সরকারও ব্যর্থ: মান্নাপতিত সরকারের আমলে জ্বালানি খাতে যে ভয়াবহ দুর্নীতি ও লুটপাট চলেছে, তা বর্তমান সরকারও বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, সরকার পরিবর্তন হলেও জনগণের অর্থ আত্মসাতের এই ধারা বন্ধ হয়নি, বরং মুষ্টিমেয় কিছু মানুষের পকেটে অন্যায়ভাবে তা
হাসিনাকে ফেরত দিন: ভারতকে মির্জা ফখরুলজুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে প্রতিবেশী দেশ ভারতের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঐকমত্য কমিশনের সদস্যদের নিজেদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ আমীর খসরুরঐকমত্য কমিশনের সদস্যদের আগের কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগের ব্যবসায়ীদের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ অনুরোধ জানান।
হেলিকপ্টারে চড়ে ময়মনসিংহে দলের জনসভায় মামুনুল হকহেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে ময়মনসিংহে পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ময়মনসিংহে নিজ দলের দুটি জনসভায় অংশ নিতে সেখানে পৌঁছেছেন তিনি।
খাগড়াছড়িতে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ নেতাকর্মীখাগড়াছড়ির গুইমারা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।
নৌকা ডুবে গেছে শাপলা ভাসবে: সরোয়ার তুষারজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, ‘এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে। শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও করা যাবে। নির্বাচন কমিশন যেহেতু শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে এই কলি কয়েকদিন পানিতে ভেজালেই ফুল ফুটবে। শাপলা হবে নৌকার বিকল্প।
মধ্যরাতে সিলেট সিপিবির সাবেক সাধারণ সম্পাদক আটকবাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে মহানগর পুলিশ (এসএমপি)। শুক্রবার মধ্যরাতে নগরের কালিবাড়ি এলাকার সুমনের নিজ বাসা থেকে এসএমপি জালালাবাদ থানা পুলিশ তাঁকে আটক করেছে।
অনলাইন প্রচারে জোর দিচ্ছে বিএনপি, গঠিত হচ্ছে ‘বিজিএন’বিজিএনের মাধ্যমে বিএনপি তৃণমূল কাঠামোকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে চায়। একই সঙ্গে অনলাইন প্রচার জোরদার করা এবং প্রতিপক্ষের প্রোপাগান্ডা মোকাবিলা করাই এ নেটওয়ার্কের মূল উদ্দেশ্য।