একজনের মনোনয়ন স্থগিত করল বিএনপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেও একটি আসন থেকে ঘোষিত নাম স্থগিত করেছে বিএনপি।
আরপিও সংশোধনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অসন্তোষনিবন্ধিত দলগুলোর সঙ্গে ‘আলোচনা ছাড়াই’ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক এই অসন্তোষের কথা সাংবাদিকদের জানিয়েছেন।
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত ওমর ফাহমি এবং ডিসিএম (ডেপুটি চিফ অব মিশন) সোহেলা মাহরান।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে নাসীরুদ্দীন-তাসনিম জারা২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। এতে প্রধান করা হয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে। আর কমিটিতে সেক্রেটারির দায়িত্ব পালন করবেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: বিএনপির ৪ নেতাকে বহিষ্কারদলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে সহিংসতা, হাতাহাতি ও রাস্তা অবরোধসহ নানা ‘স্বার্থবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচবিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় পরিচিত অনেক নাম নেইতালিকা থেকে বাদ পড়েছেন দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন আলোচিত ও গুরুত্বপূর্ণ নেতা। অবশ্য সোমবার সন্ধ্যায় তালিকা ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন—এটা কেবল প্রাথমিক তালিকা।
সিলেটে গ্রেপ্তার-হামলার নিন্দা, চট্টগ্রাম বন্দরের ‘অপতৎপরতা’ বন্ধের দাবি গণতান্ত্রিক অধিকার কমিটিরসিলেটে গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে যুক্ত ব্যক্তিদের ওপর হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে অস্বচ্ছ উপায়ে ইজারা দেওয়ার ‘অপতৎপরতা এখনও অব্যাহত’ থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় ১০ নারী, নেই রুমিন ফারহানামির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফাঁকা রাখা আসনগুলোতে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে আলোচনাসাপেক্ষে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজন্মভূমি দিনাজপুরে প্রথমবারের মতো নির্বাচন করবেন খালেদা জিয়াএর আগে এই জেলা থেকে কখনোই নির্বাচন করেননি তিনি। এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপি ২৩৭ আসনে যাঁদের প্রার্থী করলোআজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন৬৩ আসন খালি রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা‘যারা যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গী ছিলো, তাদের আসনে আমরা প্রার্থী ঘোষণা করিনি। আন্দোলনে যারা বিএনপির সাথে ছিল তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যম বাকি আসনগুলোর বিষয়ে সমাধান করে নেবো।’
বিএনপির প্রার্থী তালিকা ঘোষণাখালেদা-তারেকসহ বিএনপির কে কোথায় প্রার্থী হচ্ছেন২৩৭টি সংসদীয় আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি আসন রয়েছে।
শীর্ষ নেতাদের বৈঠক শেষে আট দলের নতুন কর্মসূচি ঘোষণাজুলাই সনদ বাস্তবায়নে দ্রুত আদেশ জারি, সংশোধিত আরপিও বহাল রাখা ও পৃথক গণভোটসহ পূর্বঘোষিত ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুগপৎ আন্দোলনরত আট দল।
জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ নিয়ে কোন দল কী বলছেজুলাই জাতীয় সনদে কী কী থাকবে সে বিষয়ে গত মাসের ২৮ অক্টোবর একাধিক প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এটি কার্যকরে তিনটি প্রক্রিয়ার ওপর দিকনির্দেশনাও দিয়েছে কমিশন।
সংশোধিত আরপিওর প্রতীক বিতর্ক থেকে পিছিয়ে আসতে পারে জামায়াতগত এক সপ্তাহ ধরে জোটের প্রতীকে ভোট হওয়া না হওয়া নিয়ে বিতর্ক চলছে। এই বিতর্ক থেকে পিছিয়ে আসতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জোটগত নির্বাচনের ক্ষেত্রে নিজ দলীয় প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা চায় না বিএনপি।
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা তাহসিনের পদত্যাগফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার মুখপাত্র জেবা তাহসিন পদত্যাগ করেছেন। রোববার (২ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে স্টাটাস দিয়ে তিনি পদত্যাগের এ ঘোষণা দেন।
নির্বাচন নিয়ে সংশয় গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে: তারেক রহমাননির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়-সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।