স্ট্রিম প্রতিবেদক

বিএনপি সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায়, তারা এখন বলে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। জামায়াতের গণভোট আগে হবে নাকি পরে হবে এই রাজনীতি জাতীয় নির্বাচন পেছানোর দুরভিসন্ধি হিসেবে দেখি।
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন নাহিদ ইসলাম।
জুলাই সনদে কবে স্বাক্ষর করবে এনসিপি এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘ড. ইউনূসের জুলাই সনদ নিয়ে আদেশ জারির খসড়া দেখার পরই এনসিপি স্বাক্ষর করবে।
আদেশটা ড. ইউনূসেরই জারি করতে হবে, চুপ্পু সাহেবের আদেশ জারির বৈধতা নেই।'
নাহিদ ইসলাম আরও বলেন, 'জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দল যেদিন স্বাক্ষর করেছে সেদিনই জাতীয় অনৈক্য তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো কোনো বাছবিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে জাতির সাথে প্রতারণা করেছে।'
বিএনপি ও জামায়াত রাজনীতির ফোকাস অন্য দিকে নিয়ে যাচ্ছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, 'গণভোট আগে হবে না পরে হবে এটাকে এখন প্রধান ইস্যু বানিয়েছে বিএনপি-জামায়াত। এটাও ভুল রাজনীতি। গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে আগেও হতে পারে—এটা মেজর ইস্যু না। গণভোট ইলেকশনের আগে নাকি পরে এই দ্বন্দ্ব অপ্রয়োজনীয়। এইটা নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত।'
জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও জোট নিয়ে নাহিদ ইসলাম বলেন, 'দুই আঞ্চলিক মুখ্য সংগঠক নির্বাচন নিয়ে কাজ করছে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা-ভাবনা করছি আমরা। যদি নির্বাচনী জোটে এনসিপি যায় তাহলে যারা সংস্কারের পক্ষে থাকবে তাদের সাথেই জোটে যাওয়া সম্ভব। নির্বাচন বিষয়ে দলগুলোর অবস্থান দেখে সামগ্রিক সিদ্ধান্ত নেবে এনসিপি।'
আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, 'আওয়ামী লীগ প্রশ্নে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ সামনের নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্র করতে পারে। তারা বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে। এদিকে আওয়ামী লীগের হত্যাকান্ডকে ভারত বৈধতা দিয়েছে বলেই শেখ হাসিনা সেখানে অবস্থান করছে। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চায় তাহলে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করতে হবে। তা না হলে সম্পর্ক শীতলই থাকবে।'
গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে। তাদের বিচার আদালতেই হবে বলে জানান নাহিদ ইসলাম।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬