স্ট্রিম প্রতিবেদক

দেশের মানুষের ডিজিটাল জীবন সহজ ও সাশ্রয়ী করতে বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার পরীক্ষামূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রমনায় বিটিসিএল কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই বিশেষ সেবার পাইলট কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই কনভার্জড ডিজিটাল উদ্যোগের আওতায় ভয়েস, ডাটা ও বিনোদনকে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই ট্রিপল প্লে ধারণার মূল লক্ষ্য হলো একটি সিম ও সংযোগের মাধ্যমে ঘরে এবং বাইরে নির্বিঘ্ন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা। গ্রাহক ঘরে ওয়াইফাই এবং বাইরে মোবাইল ডাটার মাধ্যমে একই সেবা ব্যবহার করতে পারবেন। বিটিসিএল-এর নিজস্ব প্রকৌশলীরা এমভিএনও সিম, ‘আলাপ’ অ্যাপ, ‘জিপন’ ব্রডব্যান্ড এবং ওটিটি কনটেন্টের এই সমন্বিত সিস্টেমটি তৈরি করেছেন।
এমভিএনও হলো নিজস্ব টাওয়ার ছাড়াই অন্য কোম্পানির নেটওয়ার্ক ভাড়া নিয়ে সেবা দেওয়া। আর ট্রিপল প্লে হলো একই প্যাকেজে ভয়েস, ডাটা এবং বিনোদন সুবিধা পাওয়া। এতে গ্রাহক একটি মাত্র বিল পরিশোধ করে ঘরে ব্রডব্যান্ড ওয়াইফাই এবং বাইরে গেলে ওই একই প্যাকেজের আওতায় সিমের মাধ্যমে মোবাইল ডাটা ও ওটিটি প্ল্যাটফর্মে নাটক-সিনেমা দেখার সুযোগ পাবেন।
এমভিএনও মডেলে বিটিসিএল নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করে এই সেবা প্রদান করবে। এর আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল ও ইন্টারনেট উপভোগ করতে পারবেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-এর নাটক ও সিনেমা দেখার সুবিধা থাকবে। ফয়েজ আহমদ তৈয়্যব জানান, জরিপে ৯০ শতাংশ মানুষ এই প্যাকেজকে ইতিবাচক হিসেবে দেখেছেন এবং নির্বাচনের পরপরই এটি বাণিজ্যিকভাবে চালু হবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান, বিটিসিএল-এর এমডি মো. মামুনুর রশীদ এবং টেলিটকের এমডি নুরুল মাবুদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে স্থাপিত ফ্রি ওয়াইফাই সেবা পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ শনিবার (১১ এপ্রিল) এই সেবা পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন
২ ঘণ্টা আগে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘সবার জন্য ইন্টারনেট’ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
৩ ঘণ্টা আগে
ডিভাইস আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনে যেতে পারলেই প্রকৃত সাফল্য আসবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
৩১ জানুয়ারি ২০২৬
যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের আলোচিত ‘হোটেল অ্যান্ড রিসোর্ট’– এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে প্রতিষ্ঠানটির সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটিতে কর্মরত ৬৪ কর্মী তাদে
২৮ জানুয়ারি ২০২৬