বিশ্বকাপের তরুণ সেনসেশন–১
স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে আক্রমণভাগের নতুন সেনসেশন ২১ বছর বয়সী কেনান ইলদিজের ওপর বড় ভরসা রাখছে তুরস্ক। তুর্কি ভাষায় ‘ইলদিজ’ শব্দের অর্থ তারকা। ১০ দিন পর শুরু হতে যাওয়া বিশ্বমঞ্চে নিজের নামের সুবিচার করতে প্রস্তুত এই ‘তুর্কি তরুণ’।
২০২৪ ইউরোর পর থেকেই রিয়াল মাদ্রিদের আর্দা গুলেরের সঙ্গে জুটি বেঁধে তিনি হয়ে উঠেছেন তুর্কি ফুটবলের অন্যতম পোস্টার বয়। ২০০৫ সালের ৪ মে জার্মানির বাভারিয়ায় তুর্কি বাবা ও জার্মান মায়ের ঘরে জন্ম তাঁর। ইলদিজের ফুটবলের হাতেখড়ি হয়েছিল মাত্র সাত বছর বয়সে বায়ার্ন মিউনিখের একাডেমিতে। মাত্র ১৭ বছর বয়সে ইতালিয়ান ঐতিহ্যবাহী ক্লাব জুভেন্টাসে যোগ দেন তিনি।
২০২৩ সালের ১২ অক্টোবর ১৮ বছর বয়সে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইলদিজের অভিষেক। তবে ফুটবলবিশ্বের নজরে আসেন ওই বছরেরই ১৮ নভেম্বর। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে দুর্দান্ত রাইট-ফুটেড শটে গোল করেন।
জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৫ গোল করেছেন এই উইঙ্গার। জুভেন্টাসে বিখ্যাত ১০ নম্বর জার্সিতে খেলেন তিনি। তুরিনের এই ক্লাবে একসময় এই নাম্বারের জার্সি পরে মাঠ কাঁপিয়েছেন মিশেল প্লাতিনি, রবার্তো বাজ্জো কিংবা আলেসান্দ্রো দেল পিয়েরোর মতো বিশ্বখ্যাত কিংবদন্তিরা।

সদ্য সমাপ্ত সিরি-এ মৌসুমে জুভেন্টাসের হয়ে করেছেন ২৭ গোল ও ২১ অ্যাসিস্ট।
তুরস্কের জাতীয় দলের কোচ ভিনসেনজো মন্তেল্লা বলেন, ‘ওর দক্ষতা অসাধারণ। সে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সবসময় উন্নতি করতে চাওয়ার চেষ্টাই ওকে আরও পরিপক্ব করছে।’
জুভেন্টাসের সাবেক কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেছিলেন, ‘ম্যাচ কোন দিকে মোড় নেবে, তা আগে থেকেই বুঝতে পারার ক্ষমতা রয়েছে ইলদিজের।’
ক্লাবের কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো মনে করেন, ইলদিজ অবিশ্বাস্য গোল করতে পারদর্শী।
এমনকি জুভেন্টাসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্লিসন ব্রেমার ইলদিজের ড্রিবলিংয়ের প্রশংসা করে বলেছেন, ‘ওর ড্রিবলিং দেখে মনে হয়, আমাদের দলের নিজস্ব ল্যামিন ইয়ামাল আছে।’
এবারের বিশ্বকাপে ‘গ্রুপ ডি’-তে লড়বে তুরস্ক। ১৪ জুন সকাল ১০টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইলদিজদের অভিযান শুরু। এরপর ২০ জুন রাত ১০টায় প্যারাগুয়ে এবং ২৬ জুন সকাল ৮টায় স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।
ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন বিশ্বমঞ্চে এই তুর্কি তরুণের জাদুকরী ড্রিবলিং ও নিখুঁত ফিনিশিং দেখার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
৮ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬