টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলতে আমিরাত যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৯
বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। ছবি: বিবিসি
বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। ছবি: বিবিসি

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিরিজের সময়সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

ঘোষিত সূচি অনুযায়ী, ৯ থেকে ১৩ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। টেস্টে এর আগে দুইবারের মুখোমুখি দেখায় উভয় দলই ১টি করে ম্যাচ জিতেছে।

টেস্ট শেষ হওয়ার পর ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ২৩ অক্টোবর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে বিভিন্ন সংস্করণে খেলা আমাদের খেলোয়াড়দের জন্য প্রতিযোগিতার সুযোগ তৈরি করবে এবং সমর্থকদের উত্তেজনার মুহূর্ত উপহার দেবে।’

আগামী ২৯ সেপ্টেম্বর এশিয়ান গেমস ক্রিকেটের অভিযান শেষ করেই আমিরাতে উড়াল দেবে দল। এই ত্রিদেশীয় সিরিজ চলাকালীন ১৮ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। সিরিজে ফাইনাল খেললে ২৪ অক্টোবর দেশে ফিরে ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত