স্পোর্টস ডেস্ক

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেয়েছে স্পেন। বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচে ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
নিজেদের মাঠে ফেভারিট হিসেবে খেলতে নেমেও মধ্যপ্রাচ্যের দল ইরাকের জমাট রক্ষণের কারণে জয় পায়নি লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। স্পেনের ফেরান তোরেসের গোলে শুরুতে লিড নিলেও মারচাস দোস্কির অবিশ্বাস্য এক গোলে সমতা ফেরায় ইরাক। ম্যাচের বাকি সময় স্পেন একের পর এক আক্রমণ করলেও ইরাকের রক্ষণ ও গোলরক্ষকের দেয়াল ভাঙতে পারেনি।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে প্রত্যাশিতভাবে বলের নিয়ন্ত্রণ নিজেদের করে রাখে স্পেন। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামাল হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এবং অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস বিশ্রামে থাকায় স্পেনের আক্রমণভাগের ধার কিছুটা কম ছিল। তবুও ম্যাচের ১৫ মিনিটে প্রথম ডেডলক ভাঙেন বার্সেলোনার ফেরান তোরেস। ডিফেন্ডার আইমেরিক লাপোর্তের দারুণ এক ইন্টারসেপশন থেকে শুরু হওয়া পাল্টা আক্রমণে বার্সেলোনার দানি ওলমোর পাস খুঁজে নেয় তোরেসকে। ডান দিক থেকে দারুণ গতিতে বক্সে ঢুকে মাটিঘেঁষা শটে বল জালে জড়ান তিনি।
১-০ গোলে এগিয়ে যাওয়ার পর স্প্যানিশ সমর্থকেরা যখন আরও বড় জয়ের আশা করছিলেন, ঠিক তখনই ম্যাচে ফেরে ইরাক। ম্যাচের ২৬তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ইরাকের লেফট-ব্যাক মারচাস দোস্কি স্পেনের বক্সে ক্রস বাড়ান। অবিশ্বাস্য এক লুপ নিয়ে বলটি স্পেনের বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের কাছে থাকলেও গোলের দেখা মিলছিল না। স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে সব খেলোয়াড়কে একের পর এক বদলি নামিয়ে আক্রমণভাগ তাজা করার চেষ্টা করেন। একে একে মার্ক পুবিল, বেনাত তুরিযেন্তেস ও জাভি গুয়েরার মতো একঝাঁক তরুণের আন্তর্জাতিক অভিষেক করান তিনি।
তবে ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ডের শিষ্যরা রক্ষণের দৃঢ়তা বজায় রাখে। ইরাকের মূল গোলরক্ষক আহমেদ বাসিল এবং দ্বিতীয়ার্ধে বদলি নামা জালাল হাসান দুর্দান্ত কিছু সেভ করে স্পেনকে হতাশ করেন। শেষ পর্যন্ত স্প্যানিশ ফরোয়ার্ডদের ব্যর্থতা ও ইরাকের অনবদ্য রক্ষণের কারণে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইউরো চ্যাম্পিয়নদের।
বিশ্বকাপের আগে এই ড্র স্পেনের জন্য কিছুটা চিন্তার কারণ হলেও, দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরাকের জন্য এটি বড় মনস্তাত্ত্বিক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

ইনজুরি সমস্যার কারণে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট দল গঠনে বেশ চ্যালেঞ্জ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার (২৭ জুলাই) মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে নতুন মিশনে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দীন। সোমবার (২৭ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হতেই ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এরই মধ্যে জমে উঠেছে দলবদলের বাজার। রদ্রি, ভিনিসিউসসহ বড় তারকাদের ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনা। নতুন মৌসুম সামনে রেখে দল গোছাতে ব্যস্ত শীর্ষ ক্লাবগুলো। আগামী আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপের সোনালি ট্রফিটা হাতছোঁয়া দূরত্বে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন দলটির বিশ্বকাপ ও কোপা আমেরিকাজয়ী কোচ লিওনেল স্কালোনি।
৯ ঘণ্টা আগে