‘চোখ উপড়ে ফেলা বিড়ালের’ পর এবার ধানমন্ডি লেকে মিলল মৃত বিড়ালপরপর চারটি চোখহীন বিড়ালের পর ধানমন্ডি লেকের একই জায়গা থেকে এবার একটি মৃত বিড়াল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের দাবি, ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে বিড়ালটিকে ‘খুব কষ্ট দিয়ে’ মারা হয়েছে। এর পেছনে সাইকোপ্যাথ কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা থাকতে পারেন বলেও ধারণা করছেন তাঁরা।
গাজীপুরে নারীর গলাকাটা মরদেহ, পাশে পড়ে ছিলেন আহত স্বামীগাজীপুর মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকায় একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাজার থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল তিন বন্ধুররাজশাহীর চারঘাট উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাজশাহী-পাবনা সড়কের শিবপুর চুঙ্গাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
একের পর এক বিড়ালের চোখ উপড়ে ফেলছে কেগত কয়েকদিনে রাজধানীর ধানমন্ডি লেক থেকে পরপর চারটি আহত বিড়াল উদ্ধার করা হয়েছে। যেগুলোর একটিরও চোখ নেই। এটি নিছক কোনো দুর্ঘটনা নয় বলেই মনে করছেন প্রাণিগুলোকে উদ্ধারকারী ও পরিচর্যার দায়িত্ব নেওয়া ব্যক্তিরা। তাদের ধারণা, এর পেছনে থাকতে পারে কোনো ‘সাইকোপ্যাথ’ ব্যক্তির হাত, যে বিড়ালের কষ্টে আনন্দ পাচ্ছে।
ধানমন্ডিতে একের পর এক বিড়ালের চোখ ‘উপড়ে ফেলছে’ কেবিশেষজ্ঞরা বলছেন, প্রাণির প্রতি এমন নির্দয়তা থেকেই বড় অপরাধের প্রবণতা তৈরি হতে পারে। এদিকে ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ। সংস্থাটি জানিয়েছে, অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে মাদ্রাসাছাত্রকে উদ্ধার: ২ চাচার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগভোলার চরফ্যাশনে মো. তামিম (১৫) নামের এক মাদ্রাসাছাত্রকে রাতের আঁধারে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই: মূল হোতাসহ গ্রেপ্তার ২ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূ মঞ্জু রানী দাসের (৩৬) কানের দুল ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব–১০। শনিবার (১ নভেম্বর) সকালে ফরিদপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব–১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।
পুলিশের সামনে ‘ভি চিহ্ন’ দেখিয়ে ছিনতাইকারীরা বলে গেল, ‘আবার আসব, শহর তছনছ করে ফেলব’থানা চত্বর থেকে গাড়িতে ওঠানোর আগে সাংবাদিকদের ক্যামেরা দেখে গ্রেপ্তার হওয়া এক তরুণ হাত উঁচিয়ে বলতে থাকেন, ‘আবার আসব, ভাঙ্গা শহর তছনছ করে ফেলব’। এ সময় অপর আরেকজনকে ‘ভিক্টরি (ভি) চিহ্ন’ দেখিয়ে বের হতে দেখা যায়।
ইনু-হানিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বরজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে ২ নভেম্বর।
খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিখাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
মর্গে তরুণীর মরদেহকে ধর্ষণ, লাশবাহকের স্বীকারোক্তিময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে এক তরুণীর (২০) মরদেহকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার লাশবাহক মো. আবু সাঈদ (১৯) বুধবার বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হকের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিচার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন চিফ প্রসিকিউটরএই কর্মকর্তারা কি এখনো কর্মরত নাকি তাঁদের চাকরি নেই, এ বিষয়টি পরে আবারও পরিষ্কার করতে বললে তিনি বলেন, ‘সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে, যখন কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, ফরমাল চার্জ দাখিল হয়, তখন আসলে তিনি আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। এটাই হচ্ছে আইনের ব্যাখ্যা।’
১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালেরমানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বুধবার (২২ অক্টোবর) সকালে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
কামরাঙ্গীরচরে অপহৃত শিশু উদ্ধার, অপহরণের অভিযোগে দম্পতি গ্রেপ্তারপুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দম্পতির হেফাজত থেকে আব্দুল হাদি নূর নামে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্তের পর মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে মিরপুর মডেল থানার হোটেল ক্লাসিক আবাসিক থেকে পারভেজ-কাকলি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজতেই শিশুটি ছিল।
জোবায়েদ স্মরণে জবিতে আজ থেকে দুই দিনের শোকজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় আজ থেকে দুই দিনের শোক পালন করা হবে। এই সময়ে পূর্বনির্ধারিত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের সব কর্মসূচিও স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কামরাঙ্গীরচরে শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতনের অভিযোগরাজধানীর কামরাঙ্গীরচরে তানভীর নামে ১৪ বছর বয়সী এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
ভারতীয় ‘প্রতারকের’ ফাঁদে সুনামগঞ্জের তরুণী, উদ্ধার করল র্যাবভারতের নাগরিকের প্রেমের প্রলোভনে পাচারের শিকার হতে যাওয়া সুনামগঞ্জের এক তরুণীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। ব্রাহ্মণবাড়িয়ার একটি আবাসিক হোটেল থেকে মঙ্গলবার বিকেলে তাঁকে উদ্ধার করা হয়।