স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে তানভীর নামে ১৪ বছর বয়সী এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন চেয়ারম্যান বাড়ির সামনে মোস্তফা প্লাস্টিক ও বোতল কারখানা থেকে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, একই কারখানার অন্য দুই থেকে তিন কর্মচারী মিলে তানভীরের পায়ুপথে পাম্পারের পাইপের সাহায্যে বাতাস ঢুকিয়ে দেয়। এতে শিশু তানভীর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তার অন্য সহকর্মীরা এসে তাকে উদ্ধার করে প্রথমে সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
তানভীরের বাবার নাম মো. মানিক। তিনি চাঁদপুরের কচুয়ার বাসিন্দা, কামরাঙ্গীরচর কয়লা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি স্ট্রিমকে জানান, একই কারখানার কর্মচারী রিফাতসহ আরও একাধিক কর্মচারী মিলে তার ছেলের এই সর্বনাশ ঘটিয়েছে।
কী কারণে এমন করেছে জানতে চাইলে মানিক বলেন, ‘ওরা নাকি দুষ্টুমি করে এই কাজ করেছে।’
তিনি বলেন, খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তানভীর জরুরি বিভাগের ১০১ ওয়ার্ডে চিকিৎসাধীন।
চিকিৎসকদের বরাত দিয়ে মানিক বলেন, চিকিৎসকরা জানিয়েছেন তার ছেলের অবস্থা আশঙ্কাজনক।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম রাত সোয়া ১টার দিকে স্ট্রিমকে বলেন, প্রায় ২০ মিনিট আগে আমি খবর পেয়ে হাসপাতালে একটি টিম পাঠিয়েছি। আরেকটি টিম পাঠিয়েছি মোস্তফা বোতল ও প্লাস্টিক কারখানায় গেছে। শিশুটিকে কারা কেন এভাবে নির্যাতন করেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
৯ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
১০ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
১০ ঘণ্টা আগে