ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনেও বিক্ষোভ, চেয়ারম্যানের পদত্যাগ দাবিইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ ও সাবেক এমডিকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন একদল গ্রাহক। মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন শুরু হয়।
ইসলামী ব্যাংকে দিনভর উত্তেজনা, গ্রাহকদের বিক্ষোভে পর্ষদ সভা বাতিল, লাঠিচার্জইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভে পর্ষদ সভা বাতিল হয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে অনলাইনে সভা করার চেষ্টা করা হলেও গ্রাহকদের তোপের মুখে তাও সম্ভব হয়নি।
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মসূচিতে পুলিশের টিয়ারশেল-জলকামানইসলামী ব্যাংকে নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের ‘যোগদান ঠেকাতে’ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মতিঝিলে ৬ ইসলামি ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ ও পাল্টা মানববন্ধনঅন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের ৬টি ইসলামি ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন। অন্যদিকে তাঁদের ‘এস আলমের দোসর’ আখ্যা দিয়ে পাল্টা মানববন্ধন করেছে আরেকটি পক্ষ, যারা নিজেদের এসব ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহক বলে দাবি করেছেন।
ভোটগ্রহণে থাকছেন না বেসরকারি ব্যাংকের কর্মীরাভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে বেসরকারি ব্যাংকের কর্মীদের আপাতত বিবেচনায় রাখছে না নির্বাচন কমিশন (ইসি)। ফলে ইসলামী ব্যাংকসহ বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের এই দায়িত্ব পাওয়া নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, তার অবসান হচ্ছে। যদিও এই খাত থেকে ১০ শতাংশ জনবল রিজার্ভ তালিকায় রাখতে আগ্রহী ইসি।
সাড়ে ১০ হাজার কোটি টাকা পাচারে এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলাইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিপিএল) থেকে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং ব্যাংকিং সফটওয়্যার ম্যানিপুলেশনের মাধ্যমে ঋণের নামে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।