স্ট্রিম প্রতিবেদক
ইসলামী ব্যাংকে নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের ‘যোগদান ঠেকাতে’ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১ জুন) সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আজই খুরশীদ আলমের ব্যাংকটিতে যোগদানের কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সকালেই ‘সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে কয়েকশ মানুষ ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিও জানান।
আন্দোলনকারীদের অভিযোগ, খুরশীদ আলম বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর নেতৃত্বে ব্যাংকের আমানতকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।
পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীদের সড়ক ও ব্যাংকের প্রবেশপথ থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছিল। নির্দেশনা না মানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ বলেন, ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কয়েকশ গ্রাহক ভোর থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান করছিলেন। তারা ব্যাংকটির নতুন চেয়ারম্যান যাতে যোগদান করতে না পারেন, সেই দাবি জানাচ্ছিলেন। সকাল সোয়া ৯টার দিকে আমরা জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে তাদের সরিয়ে দিই।’
পুলিশের দাবি, আন্দোলনকারীদের একটি অংশ তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।
আর আন্দোলনকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। সেই সময় পুলিশের লাঠিচার্জ ও ধাওয়ায় কয়েকজন আহত হয়েছেন। তাদের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, সংঘর্ষের পর আন্দোলনকারীদের একটি অংশ ব্যাংকের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যাংকপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৫ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে