গাজা যুদ্ধের ‘অবসান’: হার-জিত কার কতটা‘তুফান আল-আকসা’ নামে যে অভিযান হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর চালিয়েছিল তারপর দুই বছর কেটে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো সেই অভিযানের পরে টানা দুই বছর ধরে গাজায় নির্মূল যুদ্ধ চালিয়েছে ইসরায়েল।
শহিদুল আলমের মুক্তিতে কেন তুরস্কের সহায়তা নিল বাংলাদেশখ্যাতনামা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই মুক্তি সম্ভব হয় বাংলাদেশের দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুরস্ক।
ট্রাম্প কীভাবে গাজা যুদ্ধবিরতিতে সফল হলেনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি মন্ত্রিসভা ১০ অক্টোবর প্রথম ধাপের শান্তি পরিকল্পনা অনুমোদন করে। এতে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সাফল্য গাজা যুদ্ধের প্রথম বড় ধরনের উত্তেজনা প্রশমনের দৃষ্টান্ত তৈরি করেছে।
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি: গাজা যুদ্ধের সম্ভাব্য সমাপ্তিপ্রায় দুই বছরের ভয়াবহ সংঘাতের পর বৃহস্পতিবার (৯ অক্টোবর, ২০২৫) ইসরায়েল ও হামাস যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় ধাপে ধাপে যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। একে মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সংঘাতগুলোর একটির গুরুত্বপূর্ণ মোড়বদল হিসেবে দেখা হচ্ছে।
তুরস্কের সহায়তায় শহিদুল আলমের মুক্তির উদ্যোগ নিচ্ছে সরকারইসরায়েলি বাহিনীর হাতে আটক আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের মুক্তির জন্য তুরস্কের সহায়তায় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের বরাত দিয়ে আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় পরিকল্পনা অনুমোদননেতানিয়াহু এই অনুমোদনকে ‘ঐতিহাসিক অগ্রগতি’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্পের দুই ঘনিষ্ঠ সহযোগী উইটকফ ও কুশনার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকেও উপস্থিত ছিলেন।
গাজায় শান্তিরক্ষায় অবদান রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়গাজায় যুদ্ধ অবসানে হামাস ও ইসরায়েলের চলমান সংলাপকে স্বাগত জানিয়ে বাংলাদেশ বলছে, যেকোনো সংঘাত সমাধানের একমাত্র উপায় হলো কূটনীতি ও সংলাপ। গাজায় চলমান এই মর্মান্তিক সংকটের অবসান ঘটাতে যাঁরা এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগে ভূমিকা রাখছেন, বাংলাদেশ তাঁদের প্রচেষ্টাকে সাধুবাদ জানায়।
শহিদুল আলমদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে: দৃকগাজাগামী মানবিক সহায়তা বহনকারী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর নৌবহর থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ জাহাজে থাকা সব অধিকারকর্মীকে আটক করে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।
সেনাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে: ইসরায়েলগাজা যুদ্ধ অবিলম্বে বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর ২০ দফা প্রস্তাবের প্রাথমিক পর্যায়ে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এর অংশ হিসেবে সেনাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
উপনিবেশমুক্ত পরিকল্পনা ছাড়া গাজায় স্থায়ী শান্তি আসবে নাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনায় কিছু ইতিবাচক প্রস্তাব আছে— যেমন জিম্মি মুক্তি, মানবিক সহায়তা ও পুনর্গঠন। কিন্তু পুরো পরিকল্পনাটি উপনিবেশিক মানসিকতায় ভরপুর। এতে বলা হয়েছে, গাজা তদারক করবেন ট্রাম্প নিজে।
গাজার ভবিষ্যৎ কীগাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার ‘প্রথম পর্যায়’ বাস্তবায়নে একমত হয়েছে হামাস ও ইসরায়েল। ফলে যুদ্ধ শেষ হলে ভবিষ্যতে গাজার অবস্থা কেমন হতে পারে—এ প্রশ্ন এখন অনেকের মনে।
যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে হামাস-ইসরায়েল রাজি: ট্রাম্পগাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে একমত হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলে।
কে এই শহিদুল আলমকে এই শহিদুল আলম? নানা কারণেই বাংলাদেশে গত প্রায় দুই দশক ধরে উচ্চারিত একটি নাম শহিদুল আলম। আলোকচিত্রী, লেখক আর অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত এই ব্যক্তিত্ব সম্প্রতি গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলায় অংশ নিয়ে আবারও আন্তর্জাতিক শিরোনামে এসেছেন। ৮ অক্টোবর ইসরায়েলি হানাদার বাহিনীর হাতে আটক হওয়ার পর তাঁর পরিচয
শহিদুল আলমকে আটকের নিন্দা জানাল দৃকগাজাগামী মানবিক সহায়তা বহনকারী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর নৌবহর দখল এবং তাদের ব্যবস্থাপনা পরিচালক আলোকচিত্রী শহিদুল আলমসহ জাহাজে থাকা সব অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে স্বাধীন গণমাধ্যমসংস্থা দৃক।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলাশহিদুলের জন্য আমার অনুভূতি পৃথিবীজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে: রেহনুমা আহমেদইসরায়েলি বাহিনীর হাতে স্বামী শহিদুল আলম আটক হওয়ার পরও নিজেকে একা মনে হয়নি বলে জানিয়েছেন লেখক, কলামনিস্ট ও দৃক পিকচার লাইব্রেরির পরিচালক রেহনুমা আহমেদ।
‘একটি বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে শহিদুল আলমদের’দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমসহ সব অ্যাক্টিভিস্টকে অপহরণ করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন দৃকের পরিচালনা পরিষদের সদস্য ও গবেষক সায়দিয়া গুলরুখ।
শহিদুল আলমকে আটক করে তাঁর প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করা যাবে নাইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল আলম। এ সংবাদে তাঁর সহকর্মীরাই শুধু নন, উদ্বিগ্ন সমগ্র বাংলাদেশ। শহিদুলের কাজ ও ব্যক্তিত্বের ধরন প্রসঙ্গে লিখেছেন তাঁর সহকর্মী তানভীর মুরাদ তপু।