গুমের শিকার ব্যক্তির পেট কেটে লাশ নদীতে ফেলেছেন জিয়াউল: চিফ প্রসিকিউটরন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম করে মানুষকে হত্যা এবং লাশের পেট কেটে নদী-নালায় ফেলে দেওয়ার শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওসমান কাজীকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব-১০। আজ শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্ম অবমাননার মামলায় বাউলশিল্পী আবুল সরকার কারাগারেসম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশনের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৪ নভেম্বরের ওই ঘটনার সময় আবুল সরকার ধর্ম অবমাননা করেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ মামলা করেন।
সারাদেশে গ্রেপ্তার ১৬৪৯, ঢাকায় মাসে গড়ে ২০ হত্যাকাণ্ডচলতি বছরের গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের তথ্যে, এ হিসাবে মাসে গড়ে ২০ ব্যক্তি পারিবারিক কলহ, পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারসহ নানা কারণে হত্যার শিকার হয়েছেন।
কদমতলীতে টিনশেডের ঘর থেকে মিলল বিদেশি পিস্তল-গুলি, গ্রেপ্তার ৩রাজধানীর কদমতলীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আশুলিয়া থেকে অভিযুক্ত গ্রেপ্তারহবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার একমাত্র আসামি রনদীর গোপকে রাজধানীর আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক গ্রেপ্তাররাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কর খানকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা পৌনে ৪টার জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সারাদেশে গ্রেপ্তার ১ হাজার ৯২৩ জনরাজধানী ঢাকাসহ সারাদেশে অভিযান চালিয়ে ১ হাজার ৯২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্ট মূলে ১ হাজার ৭২ জনকে এবং অন্যান্য অভিযোগে ৮৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তাররাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর আরও ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মানিকগঞ্জে স্কুলবাসে আগুন: আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তারমানিকগঞ্জের শিবালয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইউটিউবে ভিডিও দেখে শাশুড়িকে আগুনে পুড়িয়ে খুন, যেভাবে ধরা পড়লেন পুত্রবধূভারতের অন্ধ্র প্রদেশের পুলিশের দাবি, তাঁরা এমন এক নারীকে গ্রেপ্তার করেছে যার বিরুদ্ধে নিজের বৃদ্ধ শাশুড়িকে খেলাচ্ছলে পুড়িয়ে হত্যার অভিযোগ রয়েছে।
রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, আওয়ামী লীগের ২২ নেতা-কর্মী গ্রেপ্তাররাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ২২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
স্বামী-স্ত্রী ছদ্মবেশে পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তার করল শ্রীমঙ্গল পুলিশশ্রীমঙ্গলে পুলিশের খাতায় মাদক মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত আসামি স্বপন মিয়ার এলাকায় আছে একাধিক সোর্স। এতে পুলিশি অভিযানের আগাম তথ্য পেয়ে সহজেই পালিয়ে যেতেন। এবার শ্রীমঙ্গল থানার এএসআই ও কনস্টেবল স্বামী-স্ত্রী ছদ্মবেশে গ্রেপ্তার করেছেন তাঁকে।
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা-পুলিশরাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
দুদক নিয়োগ পরীক্ষায় জেনারেলের ভুয়া পরিচয়ে তদবির, বরখাস্ত কর্মচারী গ্রেপ্তারদুর্নীতি দমন কমিশনে (দুদক) কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে মাফতুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল আকবরের পরিচয় দিয়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন ও হোয়াটসঅ্যাপে তদবির করছিলেন।
যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন, পাল্টা ষড়যন্ত্রের দাবিময়মনসিংহের পাগলায় তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় জিয়া সাইবার ফোর্সের নেতাসহ দুজন কারাগারেপাংশার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে শনিবার (১ নভেম্বর) চাঁদাবাজির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে গত সোমবার থানায় তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন ভুক্তভোগী শিক্ষক সমর কুমার দাস।