স্ট্রিম ডেস্ক

চলমান ইরানযুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় অন্তত ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে পেন্টাগন। তবে এ যুদ্ধকে ‘জটিল ফাঁদ’ বলতে নারাজ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। খবর দ্য গার্ডিয়ানের।
বুধবার (২৯ এপ্রিল) হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে হেগসেথ বলেন, এই অভিযানের সমালোচকেরাই যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি তৈরি করছেন। শুনানিতে তিনি ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদনের আহ্বানও জানান।
যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি এমন একটি আনুষ্ঠানিক সভা যেখানে মার্কিন আইনপ্রণেতারা প্রতিরক্ষা নীতি, সামরিক বাজেট এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাক্ষ্য গ্রহণ বা আলোচনা করেন।
শুনানিতে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও উপস্থিত ছিলেন। সেখানে পেন্টাগনের আর্থিক কর্মকর্তা জুলস হার্স্ট জানান, যুদ্ধের ব্যয় গোলাবারুদ, সামরিক অভিযান, রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম প্রতিস্থাপনে ক্রমেই বাড়ছে।
দুই মাস আগে শুরু হওয়া এই যুদ্ধের মেয়াদ চার থেকে ছয় সপ্তাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা দীর্ঘায়িত হওয়ায় এখন এ যুদ্ধের লক্ষ্য ও কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন আইনপ্রণেতারা।
শুনানিতে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জন গ্যারামেন্ডি প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরেকটি জটিল যুদ্ধে জড়িয়ে পড়েছে।
কমিটির রিপাবলিকান চেয়ারম্যান মাইক রজার্স প্রস্তাবিত বাজেটের পক্ষে অবস্থান নেন। তবে ডেমোক্র্যাট সদস্য এডাম স্মিথ এত বড় ব্যয়ের যৌক্তিকতা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।
শুনানিতে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবিও করেন হেগসেথ। যদিও এ বিষয়ে আইনপ্রণেতাদের মধ্যে মতভেদ দেখা যায়। একই সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, বিশেষ করে জ্বালানির দাম বৃদ্ধি ও হরমুজ প্রণালি বন্ধের বিষয়টিও আলোচনায় আসে।
বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার রয়েছে। পরিস্থিতি নিয়ে কংগ্রেসে বিভাজন স্পষ্ট। ডেমোক্র্যাটরা সমালোচনায় সরব, আর রিপাবলিকানদের বড় অংশ প্রশাসনের পাশে অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার সিনেট কমিটির সামনে হাজির হবেন হেগসেথ ও সামরিক নেতৃত্ব।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে