সিলেটে গ্রেপ্তার-হামলার নিন্দা, চট্টগ্রাম বন্দরের ‘অপতৎপরতা’ বন্ধের দাবি গণতান্ত্রিক অধিকার কমিটিরসিলেটে গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে যুক্ত ব্যক্তিদের ওপর হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে অস্বচ্ছ উপায়ে ইজারা দেওয়ার ‘অপতৎপরতা এখনও অব্যাহত’ থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিটি।
মোহাম্মদপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
বিদেশে পাঠানোর কথা বলে সাভারে তরুণীকে ‘দলবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ১ঢাকার সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দেলোয়ার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ নভেম্বর) বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেটে আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার: ছেলেকে রিমান্ডে চায় পুলিশসিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাক হত্যার ঘটনায় শনিবার সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা না করায় পুলিশের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই: মূল হোতাসহ গ্রেপ্তার ২ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূ মঞ্জু রানী দাসের (৩৬) কানের দুল ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব–১০। শনিবার (১ নভেম্বর) সকালে ফরিদপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব–১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।
আশুলিয়ায় গুলির শব্দে আতঙ্ক, অভিনেতা এ আর মন্টুর বাড়ি থেকে অস্ত্র-মাদক উদ্ধারসাভারের আশুলিয়া থেকে ‘বিতর্কিত’ অভিনেতা এ আর মন্টুর ছেলেসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাঁদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার (৩১ অক্টোবর) তাঁদের কারাগারে পাঠায় আদালত।
রাতে পুলিশ দেখে পালান যুবক, ভোরে ধানখেতে মিলল রক্তাক্ত মরদেহময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলার আসামি আবু সাদাদ সায়েম (৫০) নামে এক গৃহশিক্ষক পুলিশের গ্রেপ্তার এড়াতে বাড়ি থেকে পালিয়েছিলেন। কিন্তু আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বাড়ির পাশের একটি ধানখেত থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণজাগরণ মঞ্চের নেতা গ্রেপ্তারে বাংলাদেশ জাসদের নিন্দাময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে এসে গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদের গ্রেপ্তারে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)। গ্রেপ্তারের ঘটনাটিকে মুক্তিযুদ্ধের চেতনায় সরাসরি আঘাত বলছে দলটি।
যৌথবাহিনীর অভিযানে আটক ১৮৯: আইএসপিআরচলতি মাসের ২৩ থেকে ৩০ তারিখ পর্যন্ত যৌথ বাহিনী পরিচালিত অভিযানে সারা দেশে ১৪৯ জনকে আটক করা হয়েছে।
পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেপ্তারময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে এসে গ্রেপ্তার হয়েছে গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ (৭৫)।
রাজশাহীতে ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তাররাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত ক্লিনিকে ডেকে নার্সকে ধর্ষণ করেন চিকিৎসক আহসান হাবিব। ভুক্তভোগী নার্স মামলা করার পর রবিবার আসামি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিখাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার, নেপথ্যে কীসহপাঠীকে ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিবির মামলায় ডিআইজি অমিক গ্রেপ্তারএকদিন আগে ‘নিখোঁজ’ হওয়া অবসরপ্রাপ্ত ডিআইজি (প্রিজনস) শেখ আব্দুল অমিককে রমনা থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
রাজধানীতে ঝটিকা মিছিল: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তাররাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বার্জার পেইন্টসের সিএফও সাজ্জাত রহিম গ্রেপ্তাররাজধানীর বনানী এলাকার ১৩ নং রোডের সি ব্লকের একটি বাসা থেকে বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) সাজ্জাত রহিমকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। আজ বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী রাসায়নিক গুদামে অগ্নিকান্ডের ঘটনায় করা মামলার আসামি গ্রেপ্তারগাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে তিন ফায়ার ফাইটারসহ চারজন নিহতের ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সোলাইমান (৪৮)।