শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতেএকদিনের ব্যবধানে চুয়াডাঙ্গার ওপর দিয়ে আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যেই আবার শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া কার্যালয়। এতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বইছে মৃদু শৈত্যপ্রবাহচুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তের এ জেলায় জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা।
সকালে সূর্যের দেখা মিলছে না বিভিন্ন জেলায়, তাপমাত্রা আরও কমার শঙ্কাবাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষের আজ ৯ তারিখ। ভরপুর এই শীত মৌসুমে প্রকৃতি তার প্রকৃত রূপ দেখিয়ে চলছে। দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় ভোরের দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। সেইসঙ্গে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন শীতের এই কনকনে ভাব আরও বাড়তে পারে।
সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায়, কর্মজীবীদের দুর্ভোগআজ সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এতে বাড়িয়ে তুলেছে শীতের দাপট। গেল দুদিন মেলেনি সূর্যের দেখা। সেই সঙ্গে সকালের দিকে থাকছে হালকা কুয়াশা। সারাদিনের মেঘলা আকাশে বয়ে চলেছে হিমশীতল বাতাস।
চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলন এলাকায় বাইকচালক গুলিবিদ্ধচুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিংয়ের অনুশীলনের পাশের সড়কে এক মোটরসাইলচালক (বাইক) গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলার জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতচুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম শহিদ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে।
বিশ্বাস স্থাপন করে ব্যবসায়ীদের সঙ্গে বাকিতে লেনদেন, কয়েকশ কোটি টাকার প্রতারণাপ্রতারণার মামলায় মহাদেব চন্দ্র সাধু নামের এক ব্যক্তির জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ নভেম্বর) চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক তার জামিন আবেদন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠান।
রাজনীতিকদের হাতেই দুর্নীতিবাজদের অনেকে লালিত: দুদক চেয়ারম্যানচুয়াডাঙ্গায় গণশুনানিতে দুদক চেয়ারম্যান আবদুল মোমেন বলেছেন, ‘দুর্নীতির উৎস হচ্ছে এক ধরনের রাজনীতিবিদদের দ্বারা। তাদের হাতেই লালিত হন দুর্নীতিবাজদের মধ্যকার অনেকে। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম কারণ ছিল দুর্নীতি।’
চুয়াডাঙ্গায় বিষাক্ত অ্যালকোহলে ৬ মৃত্যু•১০ দিন পর কবর থেকে ৪ মরদেহ তুলে ময়নাতদন্তচুয়াডাঙ্গায় ‘বিষাক্ত অ্যালকোহল’ পানে ছয়জনের মৃত্যুর দশ দিন পর চারজনের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে একে একে তাঁদের মরদেহ তোলা হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলেই নিজ পরিবারের কাছে তাঁদের মরদেহ হস্তান্তর
চুয়াডাঙ্গায় ভুট্টা ঘরে তোলার 'উৎসব', শ্রমিক সংকটগ্রামগঞ্জে ফুটবল মাঠ থেকে শুরু করে বাড়ির আঙ্গিনা। কোথাও খালি জায়গা নেই। ভু্ট্টা যেন দখল করে নিয়েছে সব খালি জায়গা। বাড়ির মুরুব্বি থেকে শুরু করে মেয়েরা এমনকি ছোট ছোট বাচ্চারাও আনন্দের সাথে ভুট্টা শুকানো, মোচা থেকে ছাড়ানোর কাজ করছে। যেন ভুট্টা ঘরে তোলার উত্সব চলছে পুরো চুয়াডাঙ্গা জেলায়।