স্ট্রিম ডেস্ক

লেবাননে ইসরায়েলি হামলায় চারজন নিহতের ঘটনায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার সতর্ক করে, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে যুদ্ধ বন্ধের সমঝোতা ঘোষণার পর লেবাননে অন্তত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। খবর আল-জাজিরার।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, মঙ্গলবার দেশটির নাবাতিয়েহর মায়ফাদুন এলাকায় দুটি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ওই চারজন নিহত হন। একই দিনে শউকিন গ্রামেও আরেকটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছেন, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে।
চুক্তির পূর্ণাঙ্গ নথি এখনো প্রকাশ করা না হলেও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী সোমবার জানিয়েছেন, প্রস্তাবিত সমঝোতায় লেবাননসহ ‘সব ফ্রন্টে’ সামরিক অভিযান তাৎক্ষণিক বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও মঙ্গলবার বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সেনা থাকলে চুক্তির লঙ্ঘন হবে। তিনি বলেন, ‘এই যুদ্ধে দখল করা এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।’
লেবাননের বৈরুতে হামলা নিয়ে চলতি মাসের শুরুতে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এ নিয়ে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ ফের শুরুর আশঙ্কা তৈরি হয়। ভেস্তে যেতে বসেছিল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাও। শেষপর্যন্ত ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ থামলেও দক্ষিণ লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ঘোষণা আসার পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান অব্যাহত থাকবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, ইরান তাদের আশ্বস্ত করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনায় লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানাবে।
এদিকে, নিজেদের বাড়িঘর দেখতে ফিরতে শুরু করেছেন নাবাতিয়েহর বাসিন্দারা। তবে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসের বলেন, ‘ইসরায়েলের সঙ্গে এটি কয়েক দশকের সংঘাত। এমন শত্রুকে বিশ্বাস করা যায় না। তাই আমরা কখনো নিরাপদ বোধ করতে পারি না।’
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।

.png)

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে আপাত স্থিতাবস্থার মধ্যেই তেহরানে একতরফা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১৩ শনিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল।
২ ঘণ্টা আগে
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রথম এই দাবানলের খবর পাওয়া যায়। ঘণ্টাখানেকের মধ্যেই সেটি প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকায় আগুন জ্বলছে। রোববার (৯ আগস্ট) সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
২ ঘণ্টা আগে
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি আবাসিক ভবনের নিচ থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। শনিবার (৮ আগস্ট) গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
৪ ঘণ্টা আগে
জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, ক্ষতিপূরণসহ একাধিক শর্ত দিয়েছে ইরান। প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেও জানিয়েছে দেশটি।
৫ ঘণ্টা আগে