স্ট্রিম প্রতিবেদক

প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলের হারে খলনায়কই বনে গিয়েছিলেন এলয় রোম। মাত্র এক ম্যাচ পর সেই তিনিই হয়ে গেলেন কুরাসাওয়ের ইতিহাসের নায়ক। বিশ্বরেকর্ড গড়ে এক ম্যাচেই করলেন ১৫টি সেভ। অতিমানবীয় সেই পারফরম্যান্সে ভর করে বিশ্বকাপের প্রথম পয়েন্ট তুলে নিয়েছে তাঁর দল।
রোববার (২১ জুন) যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামে ইকুয়েডরের একের পর এক আক্রমণের সামনে দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়ান ৩৭ বছরের এই গোলরক্ষক। তাঁর অসাধারণ পারফরম্যান্সেই গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে চলতি আসরে খেলতে এসেছে কুরাসাও। তবে ইকুয়েডরের বিপক্ষে তাদের রক্ষণভাগকে ছোট করে দেখার সুযোগ দেয়নি দলটি। আর সেই রক্ষণের শেষ ভরসা ছিলেন রোম।
ম্যাচে ১৫টি সেভ করে বিশ্বকাপের ইতিহাসে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় সর্বোচ্চ সেভের রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ১৯৭৮ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পেরুর গোলরক্ষক র্যামন কুইরোগার ১৩ সেভের রেকর্ড ছিল। তবে বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ সেভের সামগ্রিক রেকর্ড এখনো যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের দখলে। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের ম্যাচে ১৬টি সেভ করেছিলেন তিনি। রোম সেই রেকর্ড স্পর্শ করতে না পারলেও মাত্র ৯০ মিনিটে ১৫টি সেভ করে নিজের কীর্তিকে আরও বিশেষ করে তুলেছেন।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এনের ভ্যালেন্সিয়ার ওয়ান-টু-ওয়ান সুযোগ নষ্ট করে দেন রোম। এরপর পুরো ম্যাচজুড়ে ইকুয়েডরের আক্রমণের সামনে প্রতিরোধের শেষ দেয়াল হয়ে ছিলেন তিনি। বিরতির পর আক্রমণের মাত্রা আরও বাড়ায় ইকুয়েডর। কিন্তু সময় যত গড়িয়েছে, রোম ততই দুর্ভেদ্য হয়ে উঠেছেন। শেষ ১০ মিনিটে তার পরপর তিনটি ক্লোজ-রেঞ্জ সেভ ইকুয়েডরের জয়ের আশা শেষ করে দেয়।
পুরো ম্যাচে ২৮টি শট নেয় ইকুয়েডর। গোলমুখে রাখা ১৫টি শটই ঠেকিয়ে দেন কুরাসাওয়ের এই অভিজ্ঞ গোলরক্ষক। অন্যদিকে, কুরাসাও আক্রমণে খুব বেশি কিছু করতে না পারলেও রক্ষণ সামলে ইতিহাসের গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নেয়।
রোমের কীর্তিকে আরও বিশেষ করে তুলেছে তার আগের ম্যাচের স্মৃতি। জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের ম্যাচে ১২টি অন-টার্গেট শটের মধ্যে মাত্র ৫টি ঠেকাতে পেরেছিলেন তিনি। এক ম্যাচ পরই ১৫ সেভ করে বিশ্বকাপের রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেললেন কুরাসাওয়ের এই গোলরক্ষক।
তার বীরত্বেই বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্টের আনন্দে ভাসল ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬