প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ এরদোয়ানেরঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কোন পথেঢাকায় আজ (৭ অক্টোবর, মঙ্গলবার) চতুর্থ বাংলাদেশ-তুরস্ক ফরেইন অফিস কনসালটেশন (এফওসি) বা পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকটি তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে। এ লক্ষ্যে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনসি গতকাল সোমবার সকালে দুই দিনের সফরে ঢাকায় আসেন।
এনসিপির সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকবিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার এ. বেরিস একিনজির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি তবে তুরস্ক?ইসরায়েলের বাড়তি আগ্রাসন ও মার্কিন সমর্থনের প্রেক্ষাপটে তুরস্ক নিজেকে ক্রমেই সম্ভাব্য সংঘাতের মুখে দেখছে। আঙ্কারা বলছে, নিজেদের নিরাপত্তার স্বার্থে আর ন্যাটো বা ওয়াশিংটনের ভরসায় বসে থাকা সম্ভব নয়। এই বাস্তবতা নতুন আঞ্চলিক জোট ও প্রতিরোধ কৌশলের ইঙ্গিত দিচ্ছে।
মুসলিম দেশগুলোর ভূরাজনৈতিক মডেল: ‘তুরস্ক যুগ’ আসছে কিবৈশ্বিক মুসলিম সমাজে কোনো একক শক্তির পূর্ণ আধিপত্য নেই। বরং এখানে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে। সৌদি আরব ছড়াচ্ছে তার ওহাবি মডেল, ইরান প্রচার করছে শিয়া বিপ্লবী আদর্শ আর তুরস্ক এগিয়ে নিচ্ছে নব্য-উসমানীয় পুনর্জাগরণের ধারণা।