স্ট্রিম ডেস্ক

ইরাক থেকে সীমান্ত পেরিয়ে ইরানে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী কুর্দি গোষ্ঠীগুলো। তেহরানে চলমান অস্থিরতার সুযোগ নিতেই বিদেশি মদদপুষ্ট এই গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে। সংশ্লিষ্ট অন্তত তিনটি সূত্র যুক্তরাজ্যভিত্তিক রয়টার্সকে এসব তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) এই খবর দিয়েছে রয়টার্স।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, প্রতিবেশী তুরস্কের গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) কুর্দি যোদ্ধাদের এই অনুপ্রবেশের বিষয়ে সতর্ক করেছে। সূত্রগুলোর মধ্যে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।
ইরানি ওই কর্মকর্তা বলেন, আইআরজিসি ইতোমধ্যে কুর্দি যোদ্ধাদের সাথে সংঘর্ষে জড়িয়েছে। তাঁর দাবি, বিক্ষোভের সুযোগে দেশে অস্থিতিশীলতা তৈরি করাই ছিল তাদের মূল লক্ষ্য। আইআরজিসি ইরানের একটি এলিট বাহিনী; এর আগেও দেশটির বিভিন্ন বিদ্রোহ ও অস্থিরতা দমনে এটি কঠোর ভূমিকা নিয়েছে।
এ বিষয়ে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি বা আঙ্কারার প্রেসিডেন্ট কার্যালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে তুরস্ক উত্তর ইরাকের কুর্দি মিলিশিয়াদের ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে। সম্প্রতি দেশটি হুঁশিয়ারি দিয়েছে, ইরানে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ আঞ্চলিক সংকটকে আরও ভয়াবহ করে তুলবে।
ইরানি কর্মকর্তাদের মতে, এই যোদ্ধাদের ইরাক ও তুরস্ক থেকে পাঠানো হয়েছে। তেহরান ইতোমধ্যে দেশ দুটিকে তাদের ভূখণ্ড ব্যবহার করে যোদ্ধা বা অস্ত্র পাচার বন্ধে কড়া বার্তা দিয়েছে।
উল্লেখ্য, ইরানি রিয়ালের মান পতন ও গভীর অর্থনৈতিক সংকট ঘিরে গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে বিক্ষোভের ডাক দেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের ডাকা সেই বিক্ষোভ ধীরে ধীরে বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে গত কয়েক দিনে অন্তত ২,৬০০ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে আসছে এবং প্রয়োজনে হস্তক্ষেপের হুমকিও দিয়েছে। পাশাপাশি কূটনৈতিক আলোচনাও স্থগিত রয়েছে। এতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন আকার ধারণ করে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সীমান্ত দিয়ে সশস্ত্র কুর্দিদের অনুপ্রবেশের খবরটি সামনে এল।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে