নুরের ওপরে হামলায় দেশ কে চালাচ্ছে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: ইসলামী আন্দোলনগণ-অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় দেশের পরিচালনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ একথা বলেছেন।
সবার জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে আহ্বান: তারেক রহমানদেশের সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ-২০২৫’-এ ভার্চুয়ালি অংশ নিয়ে দলের পক্ষ থেকে এ আহ্বান জানান।
নুরের ওপর হামলা: জেলায় জেলায় বিক্ষোভ, জাপার অফিস ভাংচুরগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীরা আহত হওয়ার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। এসব কর্মসূচি থেকে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দাবি গণঅধিকার পরিষদেরগণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
নুরুল হক নুরের ওপর হামলা: অ্যাটর্নি জেনারেল বললেন ‘গভীর ষড়যন্ত্রের অংশ’গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তাঁর দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুগভীর ষড়যন্ত্র।
নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতিগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। হামলায় জড়িতদের প্রভাব বা পদমর্যাদা দেখা হবে না জানিয়ে এ ঘটনার দ্রুত বিচার করার আশ্বাস দেওয়া হয়।
নুরের ওপর হামলাকারীদের বাঁচার উপায় নাই: জামায়াতগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, নুরকে রক্তাক্ত করার মধ্য দিয়ে সকল জুলাই যোদ্ধাদের রক্তাক্ত করা হয়েছে। নুরের ওপর হামলাকারীদের বাঁচার উপায় নাই।
নুরের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, মবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের অগ্রগতি দেখতে চাইলে মবের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত।
ফোনে নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, দিলেন চিকিৎসা সহায়তার আশ্বাসগণঅধিকার পরিষদের সভাপতি গুরুতর আহত নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ভিপি নুরের ওপর হামলা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: এ্যানিবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর আঘাত কারা করেছে? এটা খুঁজে বের করতে হবে, এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে।
কাকরাইলে সংঘর্ষে লাঠিপেটা করা লাল টি-শার্ট পরা ব্যক্তির পরিচয় মিললকাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার সময় লাল টি-শার্ট পরা এক ব্যক্তিকে লাঠি হাতে এলোপাতাড়ি পেটাতে দেখা যায়। ঘটনার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার লাঠিপেটার ভিডিও ছড়িয়ে পড়ে। এই নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। অনেকে প্রশ্ন তুলেন কে এই ব্যক্তি এবং এভাবেই বা কেন তিনি এলোপাতাড়ি পেটান
নুরের শরীরে তিন আঘাত, এখনো আশঙ্কামুক্ত ননগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। নুরের শরীরের তিন জায়গায় আঘাত লেগেছে। তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। চিকিৎসকের বরাতে স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছেন তাঁর দলের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান।
নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলা : সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভনুরুল হক নুরসহ দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে গণঅধিকার পরিষদ। আজ শনিবার (৩০ আগস্ট) স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান।
নুরের ওপর হামলা: জামায়াতসহ ইসলামপন্থী দলগুলোর নিন্দা ও উদ্বেগগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। আজ শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের পৃথক কর্মসূচি দিয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলন।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় গণঅধিকার পরিষদনুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের নেতারা।
নুরের ওপর হামলার পর এখন পর্যন্ত যা যা হলো, জাপায় ভর করে আ.লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ এনসিপিররাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা। দুই দফায় এই সংঘর্ষে পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মারমুখী ভূমিকায় দেখা যায়।
কাকরাইলে সংঘর্ষ : নুরুল হকসহ আহত অনেকেআইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান নেতা-কর্মীরা।