রাজশাহীতে কৃষক হত্যা মামলায় ২ যুবক গ্রেপ্তাররাজশাহীর মোহনপুরে কৃষক আহমেদ জোবায়ের (২২) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আইসিইউ থেকে ফিরেই ফের সংকটাপন্ন হাম আক্রান্ত শিশু, এবার সিরিয়াল ৩৬হাম আক্রান্ত শিশু জান্নাতুল মাওয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ শয্যা পেয়েছিল চারদিন অপেক্ষার পর। কিছুটা সুস্থ হলে এক দিন পরই তাকে দেওয়া হয় সাধারণ ওয়ার্ডে। এখন তার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। আবার তাকে আইসিইউতে নিতে বলেছেন চিকিৎসক। এবার আইসিইউর জন্য অপেক্ষাধীনদের মধ্যে তার সিরিয়াল পড়েছে ৩৬ নম্বর।
অন্তর্বর্তী সরকার টিকা না কেনায় হামের প্রাদুর্ভাব: রফিকুল ইসলামঅন্তর্বর্তী সরকার টিকা না কেনায় এখন শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে হাম, শনাক্তের হার ২৯ শতাংশরাজশাহী অঞ্চলে শিশুদের মাঝে অত্যন্ত সংক্রামক রোগ ‘হাম’ ছড়িয়ে পড়ছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের নমুনা পরীক্ষা করে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া যাচ্ছে।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে ‘না’ করেছিলেন জামায়াতের এমপিমহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজের শুরুতে সনাতনীদের ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ না করার নির্দেশনা দিয়েছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
কার্যালয়ের জন্য প্রেস ক্লাব ‘দখলের চেষ্টা’ জুলাইযোদ্ধাদেররাজশাহীর গোদাগাড়ীতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাইযোদ্ধা’ নামের একটি সংগঠনের কার্যালয়ের জন্য প্রেস ক্লাব দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের পুনর্বাসনকেন্দ্র অভিযোগে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে প্রেস ক্লাব ফটকে তালা ঝুলানোর ঘটনাও ঘটেছে। পরে সাংবাদিকরা তালা ভেঙে ভেতরে ঢোকেন।
নামমূল্যে পশু হাট নিতে বিএনপি-জামায়াত ‘ঐক্য’রাজনীতির মাঠে প্রতিপক্ষ হলেও স্বার্থের ক্ষেত্রে ঐক্যবদ্ধ বিএনপি ও জামায়াতে ইসলামী। দল দুটির নেতারা রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে গোপন সমঝোতা করেছেন বলে জানা গেছে।
প্রতি শনিবার হবে পরিচ্ছন্নতা কার্যক্রম: ভূমিমন্ত্রীডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
পুলিশ খুঁজে পাচ্ছে নাএমপির সঙ্গে থানার সামনে দিয়ে গেলেন জামায়াতকর্মী হত্যার প্রধান আসামিরাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শফিকুল হক মিলনকে বিমানবন্দরে রিসিভ করেন রাইসুল ইসলাম রাসেল। এরপর তাঁর গাড়িবহরের সঙ্গে মোহনপুর থানার সামনে দিয়ে শুক্রবার (১৩ মার্চ) উপজেলার কেশরহাটে ইফতার মাহফিলে অংশ নেন তিনি।
রাজশাহীতে ভটভটি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর এলাকায় একটি ভটভটির সঙ্গে সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (৯ মার্চ) সকালে বাঘা-লালপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
রাজশাহীতে পুলিশের পাহারায় বিক্রি হচ্ছে জ্বালানি তেলরাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে এখনও বাইকারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে।
রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতিরাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ধানক্ষেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্টরাজশাহীর পবা উপজেলার বিল ধরমপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে ১১ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজশাহীতে ডাকাতির অভিযোগে আটজনকে গণপিটুনি, একজনের মৃত্যুরাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাতির অভিযোগে আট ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। এতে একজনের মৃত্যু হয়েছে। অন্য সাতজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘কর্মীদের হাতে’ বিএনপি নেতা খুন: ৯ জনের বিরুদ্ধে মামলারাজশাহীর চারঘাট উপজেলায় স্থানীয় বিএনপি নেতা এরশাদ আলী (৬৫) খুনের ঘটনায় দলীয় নেতাকর্মীসহ ৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিহত এরশাদ আলীর ছেলে রিমন আলী (২২) বাদী হয়ে চারঘাট থানায় মামলাটি দায়ের করেছেন।
অনুষ্ঠানের অতিথি নির্ধারণ নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্বে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগরাজশাহীর চারঘাটে রমজান মাস উপলক্ষে ‘ইসলামী জলসা’ অনুষ্ঠানে প্রধান অতিথি কাকে করা হবে, এ নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে বিবাদের জেরে স্থানীয় এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ট্রেনের ধাক্কায় বাড়ির ওপর গিয়ে পড়ল ট্রাকরাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক বসতবাড়ির ওপর ছিটকে পড়েছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।