গণরায় বাস্তবায়নে জীবন দিতে হলে দেব: শফিকুর রহমানজুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় এসেছে, তা বাস্তবায়নে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত রয়েছি।
সরকারের ঘাড়ে ‘শেখ হাসিনা ভূত’ সওয়ার: মামুনুল হকবিএনপির ভূমিকার সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘বর্তমান সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে– তারাও জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে। সংসদে দাঁড়িয়ে জনগণকে মূর্খ সাব্যস্ত করা হচ্ছে এবং মাস্টার সেজে জনপ্রতিনিধিদের সংবিধান পড়ানো হচ্ছে।’
গণভোটের রায় না মানলে দেশ সংকটে পড়বে: শিশির মনিরগণভোটের রায় মেনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মোহাম্মদ মনির। তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশ নতুন করে সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়বে।
দুয়েকটি ছাড়া অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাবে: স্বরাষ্ট্রমন্ত্রীঅন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে বেশির ভাগ কর্মকাণ্ড বৈধতা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
নির্বাচনের বিশ্বমান যা, আমরা সেটি দেখাতে চাই: সিইসিপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন বলতে বিশ্বে যে মান (স্ট্যান্ডার্ড) বোঝায়, আমরা সেটি দেখাতে চাই। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলেরসংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।
গণভোটের রায় অমান্য করে স্বৈরাচারের পথে বিএনপি: মামুনুল হকগণভোটের রায় অমান্য করে ক্ষমতাসীন বিএনপি স্বৈরাচারের পথে চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সরকার ও বিরোধী জোট জনগণকে হতাশ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলনসরকার ও প্রধান বিরোধী জোট মিলে দেশের মানুষকে চরম হতাশায় নিমজ্জিত করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ।
৭২-এর সংবিধান ভারতীয় সংবিধানের অনুলিপি: আসাদুজ্জামান ফুয়াদআসাদুজ্জামান ফুয়াদ ১৯৭২ সালের সংবিধানের আইনি ও কাঠামোগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলে বলেছেন, ‘স্বাধীন বাংলাদেশে জনগণের ম্যান্ডেট ছাড়া এই সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। এটি মূলত ভারতীয় সংবিধানের একটি অনুলিপি যা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে না।’
বাহাত্তরের সংবিধান কি এই মুহূর্তে ক্রিয়াশীলনতুন প্রজন্ম বা ‘জেন-জি’রা আর বাহাত্তরের সংবিধান চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি নিজেকে জেন-জি প্রজন্মের প্রতিনিধি দাবি করে বলেন, ‘আমি এই সংসদের সর্বকনিষ্ঠ এমপি, বাংলাদেশে
গণভোট বাতিল হলে সংসদের বৈধতাই প্রশ্নে পড়তে পারে: শিশির মনিরগণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে মনে করেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি দাবি করেছেন, স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই।
বিরোধী দলের মুলতবি প্রস্তাব নিয়ে মঙ্গলবার আলোচনা, নোটিশ নিয়ে সংসদে তর্কবিতর্কসংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।